বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা আবদুলায়ে সেককে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তার কর্মকালীন সময়ে বাংলাদেশের অবকাঠামো, সেবা প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশ্বব্যাংক-সমর্থিত প্রকল্পগুলোর জন্য অবদান রেখেছেন বলে অভিমত ব্যক্ত করেন।

এসময় সেক জানান, ১৯ ডিসেম্বর বিশ্বব্যাংক প্রায় ১.২ বিলিয়ন ডলারের তিনটি অর্থায়ন অনুমোদন করেছে। এর মাধ্যমে বাংলাদেশের জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পরিবেশগত টেকসই গড়ে তোলার পাশাপাশি চট্টগ্রাম শহরে স্বাস্থ্য, পুষ্টি এবং পানি ও স্যানিটেশন সেবার উন্নয়ন ঘটানো হবে।

রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং বিশ্বব্যাংক দুটি প্রকল্পে মোট ৯০০ মিলিয়ন ডলারের অর্থায়ন চুক্তি সই হয়েছে। এর মধ্যে একটি প্রকল্পে কক্সবাজার থেকে পঞ্চগড় পর্যন্ত অর্থনৈতিক করিডোর জুড়ে মাধ্যমিক শহরগুলোতে জলবায়ু সহনশীল এবং লিঙ্গ-সামঞ্জস্যপূর্ণ অবকাঠামো নির্মাণ করা হবে। অন্যটি হলো ৫০০ মিলিয়ন ডলারের একটি উন্নয়ন নীতি ঋণ যা এই মাসেই জাতীয় কোষাগারে জমা দেওয়া হবে।

১৯৭২ সাল থেকে বিশ্বব্যাংকের উন্নয়ন পোর্টফোলিও প্রায় ৪৫ বিলিয়ন ডলার যা বাংলাদেশের দারিদ্র্য হ্রাস, ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

সেক বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রমগুলোতে বিশ্বব্যাংকের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা সেক এবং তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করেন।

এসময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুতফে সিদ্দিকী, টেকসই উন্নয়ন লক্ষ্য বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ইআরডি সচিব মো. শহরিয়ার কাদের সিদ্দিকীসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জানুয়ারিতে অবসরে যাচ্ছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী