বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাটে সমলয়ে চাষাবাদের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন

ফকিরহাটে সমলয়ে চাষাবাদের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি পূনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানটি ২০ জানুয়ারী সকাল ১১টায় বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার নবাগত জেলা প্রশাসক আ. ন. ম. ফয়জুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম,ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফকিরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাসরুল মিল্লাত।

২০২০-২১ অর্থ বছরে রবি মৌসুমে ৫০ একরের ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে হাইব্রিড জাতের বোরো ধান সমলয়ে চাষাবাদের নিমিত্তে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ট্রে-তে উৎপাদিত চারা রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্রের সাহায্যে ‘সম্মিলিত উন্নয়ন প্রয়াস-সফল উৎপাদন পদ্ধতি’ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে এ কর্মসূচী উদ্বোধিত হয়।

কর্মসূচির আওতায় ৬১টি জেলার ৬১টি উপজেলায় ৬১টি ৫০ একরের বোরো চাষের সমলয়ে ব্লক-প্রদর্শনী বাস্তবায়িত হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে আসা মির্জা ফখরুল ইসলামবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটিরবিস্তারিত পড়ুন

সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি

রাষ্ট্রপতি ভবনে যাওয়ার পথ তৈরি হতেই বদলে গেল সরকারের গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়েরবিস্তারিত পড়ুন

  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী
  • সরকার থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব পদে আলোচনায় যারা
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, আবেদন ১৫ সেপ্টেম্বর থেকে
  • আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গুজব: তথ্যমন্ত্রী
  • এআইয়ের যুগে তরুণেরাই নতুন সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী
  • গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত
  • ‘কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন’ : ফোনালাপে পরশকে কাদের
  • বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে : জ্বালানি প্রতিমন্ত্রী অমিত