মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফরিদপুরে একই দিনে ৪ বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুরে একই দিনে চার জন বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এরমধ্যে সালথা উপজেলায় তিনজন এবং বোয়ালমারী উপজেলায় একজন।

সোমবার (৩ মে) রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তাদের মরদেহ দাফন সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে সালথা উপজেলার ভাওয়াল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান (৭০) ভোরে নিজ বাড়িতে মারা যান। বেলা ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার মরদেহ শিহিপুর কবরস্থানে দাফন করা হয়।

অন্যদিকে, বার্ধক্যজনিত কারণে ভোরে উপজেলার কাকিলাখোলা গ্রামের মহিউদ্দিন মাতুব্বর (৭২) নামে আরেক বীর মুক্তিযোদ্ধা মারা যান। দুপুর ২টায় রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার মরদেহ একই উপজেলার বোয়ালিয়া কবরস্থানে দাফন করা হয়।

এদিকে, বিকেলে উপজেলার রসুলপুরের রাহুতপাড়া এলাকার নুরুল হক (৭০) নামের আরেক বীর মুক্তিযোদ্ধা না ফেরার দেশে পাড়ি জমান। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

এ ছাড়া সন্ধ্যা ৬টার দিকে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বাচ্চু (৭১) স্ট্রোক করে মারা গেছেন। রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে তারও দাফন সম্পন্ন হয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক