বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফুলগাছ নষ্ট করলো ছাগল, মালিককে জরিমান করলো ইউএনও

বগুড়ার আদমদিঘী উপজেলা পরিষদ চত্বরে নির্মাণাধীন পার্কের সৌন্দর্যবর্ধনে লাগানো ফুলগাছ নষ্ট করায় এক ছাগল মালিককে দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

জরিমানা কমাতে বারবার ধর্না দিয়েও ইউএনও’র সঙ্গে দেখা করতে পারেননি ছাগল মালিক।

এরপর সেই ছাগল বিক্রি করেই তার জরিমানার টাকা পরিশোধ করা হয়। জরিমানার টাকা জোগাড় করতে ৫ হাজার টাকায় ছাগলটি বিক্রি করা হয়। বাকি তিন হাজার টাকা গ্রহণের জন্য ছাগল মালিককে যোগাযোগ করতে বলা হয় ইউএনও’র অফিসে!

ছাগল মালিক সাহারা বেগম বলছেন, অর্থদণ্ড পরিশোধের মতো টাকা তার নেই। তিনি জরিমানার পরিমাণ কমানোর জন্য ৫ দিন ধরে ধর্না দিয়েও দেখা করতে পারেননি ইউএনও’র সাথে।

ইউএনও সীমা শারমীন জানান, পার্কে নতুন করে বেশ কিছু ফুলের গাছ লাগানো হয়েছে। ছাগলটি অন্তত ৫/৬ বার পার্কে ঢুকে গাছগুলো নষ্ট করেছে। বিষয়টি নিয়ে সাহারা বেগমকে বারবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি এনিয়ে কোনো ভ্রুক্ষেপ করেননি। ১৭ মে আবার ছাগলটি ফুলগাছগুলো নষ্ট করলে নিরাপত্তা প্রহরীরা ছাগলটি আটক করে। ২২ মে ছাগলমালিক সাহারা বেগমকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেয়া হয়। তিনি অর্থদণ্ডের টাকা জমা না দেয়ায় ছাগলটি স্থানীয় একজনের জিম্মায় রাখা হয়েছে।

কিন্তু সাহারা বেগম জানান, ছাগলটি খুঁজে না পেয়ে তিনি ঘটনার দিন উপজেলা পরিষদ চত্বরে যান। এসময় নিরাপত্তারক্ষীরা তাকে জানান, ফুলের গাছ নষ্ট করায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই টাকা জমা দিয়ে ছাগল নিতে হবে।
বুধবার বিষয়টি জানাজানি হলে, ছাগল মালিক দাবি করেন, নানা সূত্রে তিনি জানতে পেরেছেন, জরিমানার টাকা জোগাড় করতে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে তার ছাগলটি। বাকি তিন হাজার টাকা গ্রহণের জন্য তাকে যোগাযোগ করতে বলা হয়েছে ইউএনও অফিসে!

তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিক্রি নয় রাখা হয়েছে একজনের জিম্মায়। বিধি মোতাবেক জরিমানা আদায় হলে ছাগলটি ফেরত দেয়া হবে বলেও জানান তিনি। আর ছাগল না নিতে চাইলে ৫ হাজার টাকা মূল্য ধরে বাকি তিন হাজার টাকা ছাগল মালিক গ্রহণ করতে পারবেন।
কিন্তু ছাগলের মালিকের দাবি ছাগলের বর্তমান বাজার মূল্য অন্তত ১৫ হাজার টাকা।

একই রকম সংবাদ সমূহ

চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান

দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারিবিস্তারিত পড়ুন

শিক্ষক নিয়োগ নিয়ে ছড়ানো তথ্য সঠিক নয়, শিক্ষার্থীদের আন্দোলনের সমালোচনা শিক্ষামন্ত্রীর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে—এমন তথ্য ছড়িয়ে পড়ারবিস্তারিত পড়ুন

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না: অর্থমন্ত্রী

বিএনপি সরকারের অধীনে কোনো ধরনের পৃষ্ঠপোষণমূলক বা স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসা করতে দেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • নতুন শর্ত দেখিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের আইনগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না : হাইকোর্টের রায়
  • শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: শিক্ষামন্ত্রী
  • এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫
  • এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন
  • বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার, বন বিভাগ ক্যাটাগরিতে দ্বিতীয় সাতক্ষীরার মারুফ
  • দেবহাটা-কালিগঞ্জ ভূমিহীন সংগ্রাম কমিটির নতুন কমিটি, জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!
  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • তরুণ নারীরা নেতৃত্বের সুযোগ পেলে শক্তিশালী হবে দেশের ভবিষ্যৎ : জুবাইদা রহমান
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ