বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফুল সজ্জিত গাড়িতে চড়ে বিদায় পুলিশ কর্মকর্তার

ফুল সজ্জিত গাড়িতে ও সহকর্মীদের ভালোবাসার মধ্যে দিয়ে দীর্ঘ ২৮ বছরের কর্মজীবন থেকে অবসরে গেলেন দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ।

আজ মঙ্গলবার সকালে এমন আয়োজনের মধ্যে দিয়ে তাকে বিদায় জানান ঘোড়াঘাট থানার ওসি আজিম উদ্দিনসহ পুলিশের সদস্যরা।

বিদায়ের আগে এসআই আবুল কালাম আজাদের গলায় ফুলের মালা পরিয়ে দেন ওসি আজিম উদ্দিন এবং ওসি (তদন্ত) মমিনুল ইসলাম। পরে হাতে ফুলের তোড়া ও উপহার সামগ্রী তুলে দেন থানা পুলিশের অন্যান্য অফিসাররা।

শেষ মুহূর্তে ফুল দিয়ে সজ্জিত থানা পুলিশের গাড়িতে করে তাকে বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছিয়ে দেন ওসি আজিম উদ্দিন। এরপর সে একটি মাইক্রোতে করে সে তার বাড়ি ফরিদপুরের উদ্দেশে রওয়ানা হন।

বিদায় নেওয়ার মুহূর্তে বিদায়ী উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, চাকরিতে যোগদানের আগে প্রতিটি পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। কিন্তু অবসরের বিদায় বেলায় তেমন কোন আনুষ্ঠানিকতা থাকে না।

তবে আমার ইচ্ছা অনুযায়ী দিনাজপুরের এসপি এবং ঘোড়াঘাট থানার ওসি স্যার শেষ ইচ্ছাটি পূরণ করেছে। আমি চাই পুলিশের প্রতিটি সদস্যকে এভাবেই বিদায় জানানো হোক।
এ সময় উপস্থিত ছিলেন এসআই জিয়াউর রহমান, দুলু মিয়া, ফারুকুজ্জামান, ফজলার রশিদ, এএসআই জামান, মঞ্জুরুল, ভোলানাথ, মালেক ও আসমা খাতুনসহ ঘোড়াঘাট থানা পুলিশের অন্যান্য সদস্যরা।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা