মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফ্যাসিস্ট আ.লীগের পুনর্বাসন ঠেকাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই : হাসনাত

ফ্যাসিস্ট আওয়ামী লীগের উত্থান ও পুনর্বাসন ঠেকাতে দলমত নির্বিশেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

এসময় হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনার পদত্যাগ নিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুই রকম বক্তব্যের সমালোচনা করে বলেন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সংবিধানের রাষ্ট্রপতি জানিয়েছেন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা যে পালিয়েছেন, তার (রাষ্ট্রপতি) কাছে তিনি পদত্যাগপত্র জমা দেননি। আমরা দেখেছি, গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের পুনর্বাসনের জন্য বিভিন্ন পাঁয়তারা করেছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে ছাত্রলীগ-যুবলীগের পতিত আত্মারা জড়ো হওয়ার পাঁয়তারা করছে। আপনারা প্রত্যেকটি ঘটনাকে যদি একত্র করেন, তাহলে দেখবেন, আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদের রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের চেষ্টা করছে।

তিনি বলেন, ৫ আগস্টের পূর্বে আমরা একটি পরিচয়ে একত্র হয়েছিলাম। আওয়ামী নির্যাতনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের সবার পরিচয় ছিল, আমরা মজলুম এবং আওয়ামী লীগ ছিল জালিম। ৫ আগস্টের পরে আমরা নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে পৃথক হয়ে গেছি। যার ফলে যে গ্যাপ তৈরি হয়েছে, সেখান থেকে আবার আওয়ামী লীগ তাদের ফ্যাসিস্ট সরকার পুনর্বাসনের ছক কষছে।

সমন্বয়ক হাসনাত আরও বলেন, দেশবাসী এবং রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আহ্বান, বিশেষ করে বিএনপি-জামায়াত, ছাত্রদল-ছাত্রশিবির, যারা গত ১৬ বছর ধরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক নিগ্রহের শিকার হয়েছেন, আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো- নিজ নিজ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ৫ আগস্টের পূর্বে যেভাবে মজলুম হিসেবে জালিমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, সেভাবে আওয়ামী লীগকে স্থায়ীভাবে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জন্য এবং দেশ থেকে তাদের সমূলে উৎপাটনের জন্য আমাদের শেষ পর্যন্ত একত্র থাকতে হবে। আমরা পৃথক হয়ে গেলে সেই সুযোগটি আওয়ামী লীগের পতিত আত্মারা নেবে।

তিনি বলেন, বিভিন্ন জায়গায় চক্রান্ত চলছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। এজন্য আমাদের ঐক্যের বিকল্প নেই। যেকোনো রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে, আমাদের মজলুম পরিচয়েই ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যত ধরনের পদক্ষেপ দরকার আমরা নেবো। ইনসাফের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়বো।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুলবিস্তারিত পড়ুন

ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীর নাম বাংলাদেশবিস্তারিত পড়ুন

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন

নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা কার্যক্রম বাড়ানোর তাগিদ রাষ্ট্রপতি
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ডোপ টেস্টে মিলল মাদক, সাময়িক বরখাস্ত এসপি নিজাম
  • ‘জিয়াউর রহমানকে সরাসরি গুলি করে হত্যা করেন কর্নেল মতিউর’
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি