শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি, যা বললেন ধর্ম উপদেষ্টা

সম্প্রতি কিছু শব্দ এবং বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সমালোচকদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে তিনি ভবিষ্যতে আরও সচেতন থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে ফেসবুকে এ নিয়ে দীর্ঘ পোস্ট দিয়েছেন উপদেষ্টা।

তিনি লিখেছেন, সম্প্রতি কিছু শব্দ এবং বাক্য নিয়ে ভুল বোঝাবুঝির কারণে সমালোচনা এবং বিতর্ক সৃষ্টি হয়েছে। আমি কৃতজ্ঞ যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী, বন্ধু, এবং সম্মানিত উস্তাযগণ আমাকে এ বিষয়ে সৎ পরামর্শ দিয়েছেন। তাদের উদ্বেগকে গুরুত্ব দিয়ে আমি স্বীকার করছি, আমার কিছু শব্দ ব্যবহারে অসাবধানতা ছিল, যা অনাকাঙ্ক্ষিতভাবে কিছু ভুল ধারণার জন্ম দিয়েছে। ভবিষ্যতে আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, বিশেষত যাদের মনে কষ্ট দিয়েছি তাদের প্রতি আমার আন্তরিক সহানুভূতিপূর্ণ সমবেদনা রয়েছে।

‘আলেম সমাজের প্রতি আমার শ্রদ্ধা চিরদিনের। তাদের সান্নিধ্যে আমার জীবনের গুরুত্বপূর্ণ সময় কাটিয়েছি এবং আজও দেশের শীর্ষ আলেমসহ সকল মাসলাকের আলেম সমাজের সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। আমি আলহামদুলিল্লাহ, সবসময় তাদের পরামর্শকে যথাযথ মূল্য দিই এবং কখনো ভুল করলে তা শুদ্ধ করার জন্য প্রস্তুত থাকি।’

খালিদ হোসেন লিখেছেন, আমি আলেম ও তালিবুল আলমদের গঠনমূলক সমালোচনাকে সর্বদাই ভালোভাবে গ্রহণ করি। সমালোচনার মাধ্যমে অনেক কল্যাণের পথ খোলা হয়। যারা গঠনমূলক ও আদবপূর্ণ ভাষায় সমালোচনা করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ। তবে, কিছু অশালীন সমালোচনার মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। আমি তাদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদেরকে শালীন ও গঠনমূলক সমালোচনার শক্তি দান করেন।

‘আমাদের সরকার, আপনাদেরই সরকার। এ দেশ ও জাতি গঠনে আপনাদের ত্যাগ ও অবদানের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমরা যদি কোনো ভুল করি, তা শুধুমাত্র সরকারের জন্য নয়, সবার জন্য ক্ষতির কারণ হতে পারে। এজন্য সবাইকে সৌহার্দ্যপূর্ণ ও একত্রিতভাবে কাজ করার আহ্বান জানাই।’

উপদেষ্টা আরও লিখেছেন, আমার শ্রদ্ধেয় আলেমদের পরামর্শ এবং আপনাদের উদ্বেগের কারণে আমি আমার কর্মপন্থায় কিছু পরিবর্তন এনেছি। আমরা সকলেই মানুষ, ভুল হওয়া স্বাভাবিক। তাই যদি কোনো পরামর্শ থাকে, সেটি আলেমদের মাধ্যমে সুপরামর্শ আকারে দিন। আর যদি সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করতে হয়, অনুগ্রহ করে শালীনতা বজায় রেখে তা করুন। মহান আল্লাহ আমাদের সকলকে হেদায়াত দিন এবং আমাদের মাধ্যমে দ্বীনের কল্যাণের পথ আরও প্রসারিত করুন। আমরা যেন দেশ ও জাতি গঠনে সফলভাবে ভূমিকা রাখতে পারি। আল্লাহুম্মা আমীন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

পিউ রিসার্চ সেন্টারের বুধবার প্রকাশিত বিস্তারিত পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকেবিস্তারিত পড়ুন

১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ

সৌদি আরবের আল-বাহা অঞ্চলে প্রায় ১ হাজার ৩০০ বছরের পুরোনো একটি মসজিদেরবিস্তারিত পড়ুন

  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ২২ অক্টোবরও ছুটি, দুর্গাপূজায় মিলবে টানা ৫ দিনের ছুটি; বাড়লো অনুদানও