রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বগুড়ায় বিক্রির সময় ৩৫টি সুন্ধি কাছিম উদ্ধার

বগুড়ায় বিক্রির সময় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম উদ্ধার করেছে সরকারি আজিজুল হক কলেজের পরিবেশবাদী সংগঠন ‘তীর’। সোমবার সকাল ৯টার দিকে শহরের তিনমাথা এলাকা থেকে বন বিভাগের সহযোগিতায় কাছিমগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় দুই বিক্রেতাকে আটক করে রাখেন তীরের সদস্যরা। আটকরা হলেন- বগুড়ার রফিকুল ইসলাম এবং গোবিন্দ চন্দ্র রায়। বিক্রির জন্য নোয়াখালি থেকে কাছিমগুলো এনেছেন বলে জানান আটকরা।

তীরের সাবেক সভাপতি ও উপদেষ্টা আরাফাত রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক, তীরের বর্তমান সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক রিফাত হাসান, সাংগঠনিক সম্পাদক হোসেন রহমান উপস্থিত ছিলেন।

তীরের সাবেক সভাপতি ও উপদেষ্টা আরাফাত রহমান জানান, বিক্রির সময় শহরের তিনমাথা এলাকা থেকে হাতেনাতে তাদের ধরা হয়। এসময় তাদের কাছে থাকা দুই বস্তায় ৩৫টি বিলুপ্তপ্রায় সুন্ধি কাছিম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ৩৫টি কাছিমের ওজন ৩৭ কেজি।

তিনি আরও জানান, এ ঘটনায় বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রাম পুলিশ সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ICT কোচিংবিস্তারিত পড়ুন

ডিসেম্বরে কেউ আসতে চাচ্ছে, আমরা প্রস্তুত আছি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন,বিস্তারিত পড়ুন

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

নতুন এক দেশ গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধেবিস্তারিত পড়ুন

  • শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
  • টেকনাফে যৌথবাহিনীর অভিযানে গুলি বিনিময়, সেনাসদস্য আহত: আইএসপিআর
  • শেখ হাসিনার রেখে যাওয়া গুণ্ডা-পাণ্ডা গার্মেন্টসে আগুন দিচ্ছে: রিজভী
  • শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • বাংলাদেশকে এআই প্রয়োগ ও উদ্ভাবনে সক্ষম একটি দেশে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি
  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী
  • মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী
  • পরিদর্শক থেকে পদোন্নতি পেয়ে এএসপি হলেন যে ৭৮ কর্মকর্তা
  • ২০২৭ সালের ছুটির প্রজ্ঞাপন জারি: ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ দিন ছুটি
  • ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক