বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু কলেজে সাদিয়া ১ম, নূরজাহান ৩য় ও সিটি কলেজে স্বর্ণালী ৫ম

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষায় ১ম হয়েছে সাদিয়া আরবী। ৩য় হয়েছে ওই কলেজের শিক্ষার্থী নূরজাহান শেখ এবং ৫ম স্থান অধিকার করেছে হাজী লাল মিয়া সিটি কলেজের ছাত্রী স্বর্ণালী মজুমদার।

কীর্তি শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, গোপালগঞ্জ সদরে অবস্থিত গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালনা পর্ষদ। শনিবার (১৫ জুলাই) সকালে গ্লোবাল এডুকেশন সেন্টারের অফিস কক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো সহ বই উপহার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, গোপালগঞ্জ শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার জনাব মো: জাহাঙ্গীর কবির, হাজী লাল মিয়া সিটি কলেজের সহকারী অধ্যাপক ড. প্রণয় কুমার বালা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্ট ও ইনফরমেশন সিস্টেমস বিভাগের সাবেক শিক্ষার্থী মো: সানিয়াৎ শেখ, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের মিতালি বৈদ্য সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ।

গ্লোবাল এডুকেশন সেন্টারের পরিচালক মো: জাহাঙ্গীর কবির (টিপু) বলেন, “৬ষ্ঠ শ্রেণি থেকে তাদেরকে আমি সন্তানের স্নেহে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করছি। তারা এসএসসি’তে জিপিএ ৫ পেয়েছে। সকলে তাদের জন্য দোয়া করবেন৷ তারা যেন, এইচএসসি’তে জিপিএ ৫ পেয়ে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পিতা-মাতার মুখ উজ্জ্বল করতে পারে।”

উল্লেখ্য, সরকারি বঙ্গবন্ধু কলেজে একাদশ শ্রেণির অর্ধ-বার্ষিক পরীক্ষায় ১ম হওয়া মানবিক বিভাগের শিক্ষার্থী সাদিয়া, ৩য় স্থান হওয়া বাণিজ্য বিভাগের ছাত্রী নূরজাহান শেখ ও হাজী লাল মিয়া সিটি কলেজের মানবিক বিভাগের ৫ম হওয়া ছাত্রী স্বর্ণালী মজুমদার গ্লোবাল এডুকেশন এডুকেশন সেন্টারের শিক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন

  • গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • মাইকে ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা, ভাঙচুর ও আগুন
  • টুঙ্গিপাড়ায় বিএনপির সংসদ সদস্য এসএম জিলানীর বাড়িতে আগুন
  • গোপালগঞ্জে সড়ক দু*র্ঘটনায় নিহ*ত ৪
  • গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরেক দফা বাড়লো
  • ভারতে যাওয়ার সময় গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোলে গ্রেফতার
  • গোপালগঞ্জের কোটালীপাড়ায় জামায়াতের এমপি প্রার্থী অধ্যাপক রেজাউলের শোভাযাত্রা
  • একাত্তর পরবর্তী প্রকাশ্যে গোপালগঞ্জে জামায়াতে ইসলামীর সভা-সমাবেশ
  • টুঙ্গিপাড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, সাঁজোয়া যানে সেনাবাহিনী
  • অফিস না করেও বেতন-ভাতা নিচ্ছেন বশেমুরবিপ্রবি কর্মকর্তা হীরা!
  • শেখ হাসিনার শাস্তি দাবিতে গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ