রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বরিশালে মানবতার বাজার আবার চালু হলো

করোনায় ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের খাদ্যসহায়তা দেয়ার জন্য বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উদ্যোগে বরিশালে ফের চালু হয়েছে ‘মানবতার বাজার’।

বৃহস্পতিবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর অমৃত লাল দে কলেজ মাঠে এ বাজারের উদ্বোধন করা হয়।

বাসদ বরিশাল জেলার আহ্বায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর উপস্থিতিতে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম ধাপে ৩০০ রিকশা শ্রমিককে খাদ্যসহায়তা দেয়া হয়। এসময় সেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার নেতারা উপস্থিত ছিলেন।

মানবতার বাজার থেকে চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাইসহ ১০ ধরনের খাদ্যসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।

সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী জানান, জনগণের সহায়তা নিয়ে এই মানবতার বাজার ঈদ পর্যন্ত চলবে। লকডাউন থাকলে প্রয়োজনে ঈদুল ফিতরের পর আবার মানবতার বাজার চালু করা হবে।

প্রসঙ্গত, করোনা সঙ্কটের শুরুতে গত বছর মার্চের তৃতীয় সপ্তাহে ঘরে ঘরে মুষ্টিচাল সংগ্রহের লক্ষ্যে ‘এক মুঠো চাল’ কর্মসূচি নিয়ে মাঠে নামেন সংগঠনটির নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা। এরপর থেকে বরিশালে খাদ্যসহায়তা, স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী প্রদান, চিকিৎসাসেবা, করোনা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিসসহ নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তারা।

গত বছর প্রায় ছয় মাস করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, ডিম, টমেটো, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পুঁইশাক, শিশুদের জন্য চকলেট, আচার, চানাচুর, মাস্ক, জরুরি ওষুধ বিতরণ করেন তারা। এই কর্মসূচিকে সংগঠনের পক্ষ থেকে তখন নামকরণ করা হয় ‘মানবতার বাজার’। ‘মানবতার কৃষি’ নামে অপর একটি কর্মসূিচর আওতায় কৃষিতে উৎসাহিত করতে কৃষক ও সাধারণ মানুষের মধ্যে সবজি ও ফলদ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।

করোনা পরিস্থিতির কারণে গত বছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস শুরু হয়। উচ্চবিত্তরা গৃহশিক্ষক রেখে বা অনলাইন ডিভাইস দিয়ে তাদের ছেলেমেয়ের পড়াশোনা অব্যাহত রাখেন। পাশাপাশি মধ্যবিত্ত ঘরের সন্তানদের পড়াশোনা করাচ্ছেন তাদের বাবা-মা। কিন্তু হতদরিদ্র এবং শ্রমিক পরিবারের সন্তানরা পড়াশোনা থেকে পিছিয়ে পড়তে থকে। সুবিধাবঞ্চিত ছেলেমেয়েরা যেন শিক্ষা থেকে ঝরে না পড়ে এবং অন্যান্য সহপাঠীর থেকে পিছিয়ে না পড়ে সেজন্য গত বছরের ১০ জুন বাসদের উদ্যোগে ‘মানবতার পাঠশালার’ কার্যক্রম শুরু হয়। নগরীর বিভিন্ন বস্তি এলাকার শ্রমিকের সন্তানদের শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এ পাঠশালায় পড়াশোনা শেখানো হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়বে: প্রধানমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কলারোয়ার কাজীরহাট কলেজের ভর্তি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন কলেজ পরিদর্শক প্রফেসর আবু নসর

সাতক্ষীরার কলারোয়ার কাজিরহাট কলেজে হঠাৎ যশোর শিক্ষা বোর্ডের সাবেক কলেজ পরিদর্শক অবসরপ্রাপ্তবিস্তারিত পড়ুন

  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা
  • শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০
  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের