বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বসুন্ধরার চেয়ারম্যান-এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মানহানির মামলা

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরসহ ১০ জনের বিরুদ্ধে দুটি মানহানির মামলা করা হয়েছে।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়াল ১ হাজার কোটি টাকার মানহানির অভিযোগ এনে একটি মামলা করেন।

অন্যদিকে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে অন্য মামলাটি করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সাবেক প্রেসিডেন্ট এনামুল হক খান দোলন।

দিলীপ কুমার আগরওয়ালের মামলায় আসামিদের হাজির হতে সমন জারি করেছেন আদালত। আর এনামুল হকের মামলাটি তদন্তের ভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

মামলার অন্য আসামিরা হলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার হায়দার আলী, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সিইও ও ম্যানেজার আবু তৈয়ব, বাংলাদেশ প্রতিদিনের বিজনেস রিপোর্টার রুহুল আমিন রাসেল এবং কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি রিপনুল হাসান (রিপন)।

মামলায় অভিযোগে বলা হয়, আহমেদ আকবর সোবহান ও সায়েম সোবহান আনভীরের নির্দেশে অন্যান্য আসামিরা দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় গত ২৭ আগস্ট ‘সোনা চোরাচালানে অপ্রতিরোধ্য, আছে খুনের অভিযোগ, ধরা ছোঁয়ার বাইরে দুই মাফিয়া’ শিরোনামে বাদীর ছবিসহ সংবাদ প্রকাশ করে। বাদী আসামিদের কাছে এ বিষয়টি জানতে চাইলে তারা কোনো জবাব না দিয়ে বরং হুমকি দেয়।

অভিযোগে আরও বলা হয়, গত ২৮ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘শেখ সেলিমের স্বর্ণ পাচারে সহযোগী দোলন, ২০ হাজার কোটি টাকা পাচারে দিলীপ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গত ২৯ আগস্ট ‘দিলীপের ১৭ কোটি টাকার স্বর্ণ আটক’ মর্মে আরেকটি প্রতিবেদন প্রকাশ হয় একই পত্রিকায়। পরে বাদি আসামিদের সাথে হোটেল শেরাটনে আলোচনা বসেন এবং এ ধরনের মিথ্যা, বানোয়াট খবর প্রকাশ না করার অনুরোধ জানান। আসামিরা এতে কর্ণপাত না করে আবারও সংবাদ প্রকাশের হুমকি দেয়। গত ৩০ আগস্ট বাংলাদেশ প্রতিদিনে ‘ডায়মন্ড ওয়ার্ল্ডের ভ্যাট ফাঁকি ২৫ হাজার ২০০ কোটি টাকা’ শিরোনামে আরেকটি খবর প্রকাশ করা হয়। প্রতিবেদনটির প্রতিবাদে ওই সংবাদপত্রে প্রতিবাদলিপি পাঠানো হয়। তবে তা ছাপা হয়নি।

অভিযোগকারীরা দাবি করেন, এতে এতে তারা মানসিক ও আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার

প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা ঘটিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতেবিস্তারিত পড়ুন

  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ
  • বিক্ষোভ সমাবেশের ঘোষণা ১১ দলীয় জোটের
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
  • জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ : ৭ মামলায় ৫৯ জনের সাজা, মৃ’ত্যুদণ্ড ১৩ জনের
  • মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন দীনেশ ত্রিবেদী
  • অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ: স্পিকার
  • ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর
  • আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যেকোনো কর্মসূচি প্রতিহতের ঘোষণা র‍্যাবের