বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে রূপগঞ্জে আরও সাত হাজার কম্বল বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তিনটি স্পটে দ্বিতীয় দফায় আরও সাতহাজার কম্বল বিতরণ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার কাঞ্চনের কেন্দুয়া মোগলের বাগান বাড়ি এলাকায় চারহাজার, আতলাপুরে এক হাজার ওপূর্বাচল ২১ নম্বর সেক্টররাজউক অফিসের সামনে দুই হাজার কম্বলবিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়াগ্রুপের পরিচালক ও কালের কণ্ঠেরপ্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। এসময়আরও উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট প্রোপার্টিডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. লিয়াকত হোসাইন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা, কাঞ্চনপৌরসভার মেয়র রফিকুল ইসলামরফিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

ইমদাদুল হক মিলন বলেন, আজকে আমরা সাত হাজারকম্বল বিতরণ করছি। দেশের আরও বিভিন্ন জায়গায়আমরা কম্বল বিতরণ করছি। বসুন্ধরা গ্রুপ থেকে প্রতি বছরশীতের সময় যেন মানুষেরকষ্ট না হয় সেজন্যসারাদেশে দুই থেকে তিনলাখ কম্বল বিতরণ করে থাকি। গতকালকরেছি রূপগঞ্জে আজও করছি।

আমাদের উদ্দেশ্য একটাই, যেন এই শীতেকোনো মানুষ কষ্ট না পায়।রূপগঞ্জ এলাকা পছন্দ করার কারণ হচ্ছেআমাদের বসুন্ধরা গ্রুপ এই এলাকা থেকেখুব কাছে। এ এলাকার মানুষকেআমাদের নিজেদের মানুষ মনে করি। নিজেদেরএলাকার কোনো মানুষ যেনকষ্ট না পায় সেজন্যআমরা এ কম্বল বিতরণকরছি।

তিনি আরও বলেন, এর পাশাপাশি আমরা আরও কিছুকাজ করছি। আমরা একেবারে পরিষ্কারভাবেবলে দিতে চাই, এইএলাকার কোনো মেধাবী ছেলে-মেয়ে, ছাত্র বা ছাত্রী পড়াশোনারজন্য যদি আমাদের কাছেযায় তাদের সারাজীবন পড়ানোর দায়িত্ব আমাদের।

কোনো গরীব মানুষযদি চিকিৎসা করাতে না পারে তারচিকিৎসার দায়িত্ব নেওয়া হবে উল্লেখ করেতিনি বলেন, এই এলাকায় অনেককাজ করতে চাই। বসুন্ধরাদেশ ও মানুষের কল্যাণেকাজ করে। আমরা মানুষেরকল্যাণের জন্য কাজ করি।এই এলাকার একজন মানুষও যেনকষ্টে না থাকে আমরাসেজন্য এখানে কম্বল বিতরণ করছি এবং এরকমআরও অনেক কাজ করবোযেন এখানকার মানুষ ভালো থাকে।

কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলামবলেন, বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ও এমডি মহোদয়সব সময় রূপগঞ্জবাসীর কল্যাণেকাজ করে যাচ্ছেন। যেকোনসুখ-দুখে তারা আমাদেরপাশে থাকেন। করোনারমতো সংকটে এবং প্রত্যেক ঈদেরখাদ্য- নিত্য প্রয়োজনীয় উপহার দিয়ে থাকেন।এরই ধারাবাহিকতায় এই শীতে রূপগঞ্জেশীর্তাতদের মাঝে ৫০ হাজারকম্বল বিতরন করা হবে।

এর আগে সোমবার (১৫জানুয়ারি) কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া হাজি ইয়াদ আলীস্কুল অ্যান্ড কলেজ মাঠে বসুন্ধরাগ্রুপের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষেরমাঝে ১০ হাজার কম্বলবিতরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে যুক্ত হচ্ছে ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে

দীর্ঘ ছয় মাস ঝুলে থাকার পর অবশেষে জট খুললো ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে আইনিবিস্তারিত পড়ুন

  • ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল
  • বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা
  • ম্যানেজিং কমিটির হাতে ফিরলো শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারী নিয়োগের ক্ষমতা
  • স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকেরা অংশ নিতে পারবেন না
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ফিরলো পুরোনো নিয়ম
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন