শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়ায় সাবেক ব্যাংকার আলহাজ্ব ফজলুর রহমান আর নেই

শার্শা উপজেলার বাগআঁচড়ার কৃতি সন্তান সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব ফজলুর রহমান (৬৫) আর নেই।

সোমবার (২৫ আগস্ট) বিকাল ৪টার দিকে চিকিৎসারত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ব্রেন স্টোক করে মৃত্যু বরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম ফজলুর রহমান ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের বকুলিয়া গ্রামের মৃত বাবুর আলি মোড়লের বড় পুত্র। চাকুরির সুবাদে তিনি বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের পুর্বপাশে রায়হান চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন নিজ বাড়িতে বসবাস করতেন।

বিবাহিত জীবনে তিনি কলারোয়া উপজেলার নাকিলা গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম চাঁদআলি সরদারের বড় জামাতা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব, সাবেক চেয়ারম্যান কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি স ম মোরশেদ আলী ভিপি ও সাংবাদিক সরদার জিল্লুর রহমানের বড় ভগ্নিপতি ছিলেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে মরহুমের গ্রামের বাড়ি বকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে তার পিতা মাতা ও বড় ছেলের কবরের পাশে কবরস্থ করা হয়েছে।

মরহুমের পরিবারের পক্ষ থেকে সদ্য প্রয়াত সাবেক ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব ফজলুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনান্তে সকলের কাছে দোয়া চেয়েছেন।

জানাযা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমের শ্যালক সরদার মুজিব, স ম মোরশেদ আলী ভিপি, মশিয়ার রহমান বাবু, মাহবুবর রহমান, শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নেছার উদ্দিন, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মরহুমের ভাই নজরুল ইসলাম, মরহুমের একমাত্র জামাতা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর মাহামুদ আলম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসুল্লিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত