বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর রোল মডেল : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সংগঠন ডি-৮ এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বাংলাদেশসহ ডি-৮ এর গত দুই দশকের বিভিন্ন সাফল্য ও অর্জনগুলো তুলে ধরা হয় এই আয়োজনের মাধ্যমে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বক্তব্য প্রদান করেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন স্বাগত বক্তব্য প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ‘আঞ্চলিক যুব উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনায় ডি-৮ এর ভূমিকা’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রী বলেন, কোভিড পরিস্থিতি মোকাবিলা ও ইউক্রেন রাশিয়ার মধ্যেকার যুদ্ধ পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের রয়েছে বিশাল সম্ভাবনাময় তরুণসমাজ। আমি বিশ্বাস করি, আমাদের মেধাবী তরুণরা ডি-৮ ভুক্ত দেশসমূহের উন্নয়ন ও অগ্রগতিতে অনন্য অবদান রাখবে।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, ক্রীড়া সকল ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর জন্য একটি রোল মডেলে পরিণত হয়েছে। ডি-৮ এর দেশগুলোর সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ আরো উন্নতি লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশই প্রথম ডি-এইট ইয়ুথ ফোরাম ও ডি-এইট বিজনেস ফোরাম চালু করেছে। এছাড়া ডি এইট রোডম্যাপ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুবিধাবঞ্ছিত যুবকদের জন্য দেশের প্রতিটি উপজেলায় শেখ জামাল যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

সেমিনারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর সংস্থার কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ, দেশের বিভিন্ন জেলা থেকে আগত যুব প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ভার্চুয়াল প্ল্যাটফর্মে ডি-৮ সেক্রেটারিটের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ডি-৮ ভুক্ত দেশের যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ