শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাজেট সংশোধনে নতুনধারার ৪ প্রস্তাব

২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেট সংশোধনে নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে ৪ প্রস্তাব দিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত এই বাজেটের মাধ্যমে মানবিক সমাজ নির্মাণের লক্ষ্যে হিজরা বা তৃতীয় লিঙ্গর জনগোষ্ঠির জন্য আত্মকর্মসংস্থান, আবাসন এবং শিক্ষার জন্য পৃথকভাবে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দাবি করেছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি। একই সাথে নতুনধারা রাজধানীসহ সারাদেশে প্রায় অর্ধ কোটি ভাসমান মানুষের প্রশিক্ষণ-কর্মসংস্থান-আবাসনে কমপক্ষে ১০ হাজার কোটি, প্রতিবন্ধীদেরকে প্রতিবন্ধকতা পায়ে টেলে এগিয়ে যাওয়ার রাস্তা তৈরি করে দেয়ার লক্ষ্যে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ-কর্মসংস্থান ও আবাসনের জন্য কমপক্ষে ১০ হাজার কোটি টাকা এবং করোনা পরিস্থিতির পর জনগনের ভোগান্তি দূর করার জন্য গ্যাস-বিদ্যুৎ-তেলের দামসহ বিভিন্ন নিত্য প্রয়্জেনীয় দ্রব্যের ভর্তুকি দিতে কমপক্ষে আরো ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দাবি করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ নেতৃবৃন্দ।

১১ জুন প্রেরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বাজেট সংশোধনের প্রস্তাবের পাশাপাশি বলেন, আমাদের হিজরা বা তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী ও ভাসমান মানুষদের উন্নয়নে- আত্ম কর্মসংস্থানে দুর্নীতিহীনভাবে দায়িত্ব পালন করতে পারলে সরকারের রাজস্বে যোগ হবে বছরে কমপক্ষে ৫০ হাজার কোটি টাকা; একই সাথে ভর্তুকি দিলে ৯৭৫ টাকার স্থলে ২ বার্নারের গ্যাসের চুলোয় ১ হাজার ৮০ টাকার সিদ্ধান্ত থেকে সরবে বাংলাদেশ; সাধারণ মানুষের হতাশা কমবে; কমবে তাদের ভোগান্তি ও দীর্ঘশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা