বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বার্ন ইউনিটের দগ্ধ রোগীদের খোঁজ নিলেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে দেখতে যান জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে তার নেতৃত্বে একদল চিকিৎসক গিয়ে রোগীদের খোঁজখবর নেন।

এসময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) প্রেসিডেন্ট তারেক রহমানের পক্ষ থেকে পোড়া রোগীদের ক্ষত শুকানোর জন্য ৫টি ভ্যাক মেশিন উপহার দেয়া হয়।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ভ্যাক মেশিনগুলো ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. রায়হানা আউয়ালের কাছে হস্তান্তর করেন।

মেশিন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা. শাহ মুহাম্মদ আমান উল্ল্যাহ, বিএনপির সহ.স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকন, জেডআরএফের কো-অর্ডিনেটর ডা. সাজিদ ইমতিয়াজ, ডা. মাহমুদুর রহমান নোমান, ডা. আশফাক নবী কনক, ডা. শাহিনুর রহমান, ডা. শাওন, ডা. গালিব হাসান, ড. লাবিদ, ডা. আকাশ, ডা. বাদশা, ডা. মনজুর, ডা. সাকিব, ডা. রুশো, ডা. সৌরভ, ডা. আসফি, ডা. মেসকাত, ডা. শুভ, ডা. রাসেল ও ডা. ইফতেখারসহ চিকিৎসক নেতারা।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হবিগঞ্জে পুলিশের গুলিতে নিহত ছাত্রদল কর্মী শহীদ রিপন শীলের বাসায় যান ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেলা ছাত্রদল শহীদ রিপন শীলের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়।

অপরদিকে আক্কেলপুরে শহীদ শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জেডআরএফ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আক্কেলপুর উপজেলাধীন সোনামুখী ইউনিয়নের রামশালা গ্রামের নিবাসী শিক্ষার্থী মিনহাজুল ইসলাম এবং তিলকপুর ইউনিয়নের অধীনস্থ শিয়ালাপাড়া গ্রামের নিবাসী শিক্ষার্থী রেজওয়ান শরীফ রিয়াদ শহীদ হন।

আর্থিক অনুদান প্রদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মো. সোহরাব হোসেন সুজন, জেডআরএফের অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আমিনুর ইসলামসহ জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর ও সোনামুখী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

একই রকম সংবাদ সমূহ

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার
  • শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ
  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…