বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপি পাঁচ-পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল- নির্বাচনী পথসভায় দাঁড়িপাল্লার প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বিএনপি মনে করেছিল এদেশ আমাদের পায়ের নিচে সেজদায় লুটিয়ে পড়বে। যেখানে বিএনপি পাঁচ-পাঁচবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

এরশাদ যখন ক্ষমতা নিয়ে ছিল বিএনপি’র মন্ত্রীদের বাড়িতে চোর, ডাকাত, বিদেশি মদের আস্তানা পাওয়া গিয়েছিল। এ ধরনের লুটপাট করে তারা সারাদেশে লুটপাটের রাজ্যে পরিণত করেছিল।

বুধবার (৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহরের তুফান কোম্পানী মোড়ে সাতক্ষীরা পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমীরে জামায়াতের আইডি হ্যাক হওয়ার আগেই বিএনপির মিছিল মিটিং এর জন্য ব্যানার ফেস্টুন তৈরি হয়েছিল। এখান থেকে বোঝা যায় বিএনপি নেতৃত্বে ও ইন্ধনে উক্ত আইডি হ্যাক করা হয়েছিল। তাতে নারীদের নিয়ে কুরুচির পূর্ণ পোস্ট করা হয়েছে। পর্দানশীন মহিলাদের তলপেটে বিএনপির নেতাকর্মীরা লাথি মারছে, মা বোনদের পর্দা ধরে টান দিচ্ছে।

এসব করে কোন লাভ হবে না। জনগন যানে ডাঃ শফিকুর রহমান কেমন মানুষ। জাতীয় নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের বরেণ্য মনীষী ডা: শফিকুর রহমান যিনি আগামী দিনে বাংলাদেশের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পৌর ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল গফুর এর সভাপতিত্বে ও সেক্রেটারি জয়নাল আবেদীন এর পরিচালনা নির্বাচনী পথসভায়

বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর নুরুল হুদা, সহকারী সেক্রেটারী প্রভাষক ওবায়দুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক, সাবেক এমপি সালাউদ্দিন, পৌর আমীর মো. জাহিদুল ইসলাম, সেক্রেটারি খোরশেদ আলম, শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,

পৌর ১ নং ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ মনা, ২ নং ওয়ার্ড জামায়াতের আমীর মাস্টার শফিকুল ইসলাম, পৌর ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী এড. হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড আমীর আজহারুল ইসলাম, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী হাফিজুর রহমান, জেলা এনসিপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু, জেলা এবি পার্টির আহবায়ক মোহাম্মদ শাকিল, ছাত্রনেতা হাসানুল বান্না, জাগপা ছাত্রসংগঠনে কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকীসহ প্রমুখ। পথ সভায় জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মুহাদ্দিস আব্দুল খালেক এর নির্বাচনী পথসভা জনসভায় রূপ নেই।

একই রকম সংবাদ সমূহ

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের

আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রীবিস্তারিত পড়ুন

লংমার্চে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী

লংমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে বিএনপি তা মেনেবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী