শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনসিইউর হুঁশিয়ারি, ইউনূস সেন্টারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার

শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘দ্য ট্রি অব পিস’সম্মাননা নিয়ে ইউনূস সেন্টারের বক্তব্যের প্রতিবাদ ও ব্যাখ্যা দাবি করেছে বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশন (বিএনসিইউ)।

আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা না দিলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

গত ১০ এপ্রিল বাংলাদেশ ইউনেসকো জাতীয় কমিশনের (বিএনসিইউ) ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবাইদা মান্নান স্বাক্ষরিত প্রতিবাদলিপি থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ড. ইউনূস পরিচালিত ইউনূস সেন্টার থেকে পাঠানো এবং প্রচারিত ‘উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতারণামূলক’ সংবাদ বিজ্ঞপ্তিটি অনতিবিলম্বে সংশোধন করে ইউনূস সেন্টারের অফিশিয়াল ওয়েব পেজ থেকে অপসারণ এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হলো। ব্যাখ্যা দিতে অপারগ হলে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, তা বিএনসিইউকে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হলো।

এ বিষয়ে বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক পুরস্কার নিয়ে মিথ্যাচারের বিষয়ে ইউনেসকো প্রধান কার্যালয়কে অবহিত এবং সতর্ক করা হয়েছে।’

গত ২১ মার্চ ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেসকো থেকে ‘দি ট্রি অব পিস’ সম্মাননা পেয়েছেন ড. ইউনূস। গত ২৭ মার্চ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, ইউনেসকো থেকে ইউনূসকে কোনো সম্মাননা দেওয়া হয়নি। বাকু সম্মেলনে নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার নামের একটি সংস্থার আমন্ত্রণে ইউনূসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদভা সার।

ঘটনার সত্যতা জানতে ২৭ মার্চ ভাস্কর হেদভা সার ও ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করা হয়। হেদভা সার জানান, ‘বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একেবারে সঠিক। ট্রি অব পিস পুরস্কার ইউনেসকো নয়, নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয়।’

একই রকম সংবাদ সমূহ

এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদেরবিস্তারিত পড়ুন

সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির

সরকার চৌদ্দশ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতেবিস্তারিত পড়ুন

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু