শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজয় সরণিতে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে একজন গ্রেপ্তার

কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা দুই দিনের মাথায় রাজধানীতে আবার মিছিল করেছেন। মিছিল থেকে ব্যানারসহ একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) বেলা পৌনে দুইটায় বিজয় সরণির এরোপ্লেন মোড়ে মিছিলে অংশ নেয় একদল যুবক।

এর আগে শুক্রবার বেলা ২টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় মিছিলটি হয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রোববার হঠাৎ করে বিজয় সরণীর এলাকায় একদল যুবক মিছিল শুরু করে। তাদের কাছে ব্যানার ছিল। তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেয়।

জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, আওয়ামী লীগ বা অঙ্গসংগঠন কেউ যেন ঝটিকা মিছিল করতে না পারে, আমরা সতর্ক ছিলাম। মিছিলের খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেখান থেকে ব্যানারসহ একজনকে আটক করা হয়।

রাজধানীতে আওয়ামী লীগের মিছিল সম্পর্কে জানতে চাইলে ডিএমপির মুখপাত্র উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ ঝটিকা মিছিল, নাশকতার পরিকল্পনা ও অর্থায়ন করছিল।

তিনি বলেন, গত শুক্রবার তেজগাঁও শিল্পাঞ্চলের রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে আয়োজক এটিএম ওমর ফারুক, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাহিদা নূর সুইটিসহ নয়জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ইতোমধ্যে চলতি মাসে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী ৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘে তাৎপর্যপূর্ণ ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

জাতিসংঘে তারেক রহমানের বক্তব্যে শান্তি, মানবতা ও সমমর্যাদার বার্তা প্রতিফলিত হয়েছে : রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ বাংলাদেশ ও আন্তর্জাতিক আকাঙ্ক্ষার দূরদর্শী প্রতিফলন : সৈয়দ আবদাল আহমদ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ বাংলাদেশ ওবিস্তারিত পড়ুন

  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ‘কারারক্ষীরাও আওয়ামী লীগের, আমাকে ‘জুলাই জঙ্গি’ বলে গালি দিত’
  • ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ৫ দিনের রিমান্ডে
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক
  • ২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী
  • জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম
  • ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্রই থাকবে না: রিজভী
  • ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ বলা ওসি গ্রেফতার
  • গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে