শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিশ্ব ক্যান্সার দিবসের আলোচনা সভায় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ

নিজস্ব প্রতিনিধি: আসুন কমাই সেবার ব্যবধান এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ শীর্ষক র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মনোয়ার হোসেন ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বিএসএএইট) প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরণব্যাধি দুরারোগ্য ক্যান্সারের প্রতিবছর ৮০ ভাগ রোগী মৃত্যুবরণ করছে।

ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচানোর জন্য শত চেষ্টা করেও বেশিরভাগ শেষ পর্যন্ত বাঁচানো যায় না। ক্যান্সার আক্রান্ত রোগীর সাথে পরিবারটিও ধুকে ধুকে শেষ হয়ে যায়। এজন্য সকলকে সচেতন হতে হবে। তামাক বিড়ি সিগারেট মাদক সেবনে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেশি। ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে খাদ্য অভ্যাস এবং রোগের শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে আস্তে আস্তে এটা নির্মূল করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল কুদ্দুস।

অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অফ সাতক্ষীরার সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সদস্য মোঃ কামরুজ্জামান রাসেল, আশরাফুল করিম ধনী, অফসোনীন ফার্মার এক্সিকিউটিভ রাসেল মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ।

লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডঃ মোখলেসুর রহমান, বিএম এর সভাপতি ডা. আজিজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. এস জেড আতিক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক সহ ক্যান্সার রোগে আক্রান্ত রোগী, ডাক্তার, নার্স বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সার রোগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ব্রাইট। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতাকর্মী আটক
  • একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
  • কার্যক্রম নিষিদ্ধ দলের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার