বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুড়িগোয়ালিনিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উদযাপন

পরিতোষ কুমার বৈদ্য শ্যামনগর (সাতক্ষীরা) ঃ “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে মাথায় রেখে ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উপলক্ষ্যে বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদ এর আয়োজনে বেসরকারি সংস্থা সিসিডিবি-স্টেপ এন্ড বিল্ড-ইন ও পিসিআরসিবি প্রকল এবং কারিতাস খুলনা অঞ্চল কর্তৃক পরিচালিত এফসিসিপি-৩ প্রকল্প এবং সিসআরসি এর সহযোগিতায় দিনব্যাপি বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে এলাকা ঘুরে পুনরায় ইউনিয়ন পরিষদে এসে আলোচনা সভা এবং চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান দিয়ে শেষ করা হয়।

আলোচনায় বুড়িগোয়ালিনি ইউনিয়নের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় একটি রোল মডেল, আমাদেরকে সচেতন হতে হবে এবং সতর্ক থাকতে দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দুর্যোগ প্রশমনেও কাজ করতে হবে” এই সময় উক্ত দিনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য তুলে ধরেন প্যানেল চেয়ারম্যান মো: আব্দুর রউফ, সিসিডিবি- স্টেপ এন্ড বিল্ড-ইন প্রকল্প এর প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, সিসিডিবি-পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়য়কারী সুজন বিশ্বাস, কারিতাস খুলনা অঞ্চলের এফসিসিপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা মি: শিপলু মন্ডল। এছাড়া গাবুরা ইউনিয়নে গাইনবাড়িতে সিসিডিবি এর আয়োজনে কমিউনিটিতে বর্নাঢ্য শোভাযাত্রা ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লেখিত দিবষের প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে চিত্রাঙ্কন ও সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে প্রথম দ্বিতিয় ও তৃতীয় স্থান অধিকারিদের পুরুস্কার প্রদান করেন ৯ নং বুড়িগোয়ালি ইউনিয়নের চেয়ারম্যান। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনে সহযোগিতা করার জন্য সিসিডিবি, সিসিআরসি, কারিতাস ধন্যবাদ ও কৃতজ্ঞা প্রকাশ করেন।

এদিকে শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদে একটি বর্নাঢ্য শোভাযত্রা শেষে আলোচনাসভায় শ্যামনগর উপাজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা-৪ এস এম জগলুল হায়দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রমূখ।

প্রতিপাদ্য বিষয়ের উপর অত্যন্ত ফলপ্রসূ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের আলোচিত ইস্যু। জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগে দিন দিন বাড়ছে। একজন্য দুর্যোগ প্রশমনে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

একই রকম সংবাদ সমূহ

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নয়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের জন্য আট সদস্যের একটি কমিটিবিস্তারিত পড়ুন

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু এবং ১বিস্তারিত পড়ুন

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা ও সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্ন রাখা, সবুজায়ন ও প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

  • বস্তুনিষ্ঠতার প্রশ্নে সাংবাদিকদের আপসহীন থাকতে হবে: কাদের গনি চৌধুরী
  • বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা জোরদারে অভিজ্ঞতা বিনিময়ের ওপর ডেপুটি স্পিকারের গুরুত্বারোপ
  • আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী
  • আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি
  • পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা