বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বুবলীর প্রতিটি বক্তব্যই আমার কাছে হাস্যকর মনে হয়: অপু বিশ্বাস

জন্মদিন উপলক্ষে শাকিব খানের কাছ থেকে ডায়মন্ডের নাকফুল উপহার পাওয়ার কথা সংবাদমাধ্যমে জানানোর পরই যেন বিপাকে পড়েন অভিনেত্রী শবনম বুবলী।

কেননা অভিনেত্রী অপু বিশ্বাস সংবাদের লিংকটি ব্যক্তিগত ফেসবুকে শেয়ার করে কারো নাম উল্লেখ না করে একটি স্ট্যাটাস দেন। তারপর ধারাবাহিকভাবে যেন বাগযুদ্ধে জড়িয়ে পড়েন দুই অভিনেত্রী। তবে তারা কেউ কারো নাম উল্লেখ করেননি তাদের পোস্টে।

সম্প্রতি বুবলী বলেছেন, শাকিব খান এবং তার মাঝে তৃতীয় একজন হঠাৎ করেই ঢুকে গেছেন। এমন জবাবের উত্তর দিতে গিয়ে নায়িকা অপু বিশ্বাস এক জাতীয় গণমাধ্যমে বলেছেন, তিনি কি সরাসরি আমার নাম বলেছেন? যাই হোক, এসব শুনে আমার হাসি পাচ্ছে। কে তৃতীয় পক্ষ, কে প্রথম পক্ষ, আরেকটু পরিষ্কার করা দরকার ছিল। তার প্রতিটি বক্তব্যই আমার কাছে হাস্যকর মনে হয়।

তিনি বলেন, এসবের কারণে সাধারণ মানুষ আমাদের নিয়ে কী ভাববেন? আমাদের অভিনয় মানুষ পছন্দ করেন। আমাদের ভালোবাসেন। রাজ্জাক, কবরী, জাফর ইকবাল, সালমান শাহ, শাবনূরসহ অনেকেই আমার পছন্দের তারকা। তারাও তো এই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। কিন্তু কোনো বিষয় নিয়ে তাদের তো এত টানাহেঁচড়া দেখিনি। এখন এই ইন্ডাস্ট্রি কেমন যেন হয়ে গেছে। এভাবে চলতে থাকলে আমাদের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসার জায়গা উঠে যাবে।

আপনাকে নিয়েও তো শাকিব খান কথা বলেছেন? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, বলেছেন। কিন্তু আমি তো আর অন্যের মতো কোনো প্রতিবাদ করছি না। কোনো মিথ্যাচার করছি না। আর আমার সঙ্গে এটি যায়ও না। আমি একজন মানুষ, আমি একজন অভিনেত্রী- এসব দিয়েই আমার ব্যক্তিত্ব প্রকাশ করি। কোনো মনগড়া কথা বলে সেই ব্যক্তিত্ব আমি নষ্ট করব না।

এর আগে বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমকে বুবলী জানান, গত কয়েক দিন ধরে একটা তৃতীয় পক্ষের স্ট্যাটাস, আজ শাকিবের বক্তব্য- এসব গভীরভাবে ভাবলে তা বুঝতে পারবেন। তার (শাকিব খান) এমন আচরণে সন্দেহ হচ্ছে।

তিনি আরও জানান, সন্দেহ হচ্ছে আমার। তৃতীয় পক্ষের কারো ইন্ধন রয়েছে এখানে। সেখান থেকে কোনো চাপও থাকতে পারে শাকিব খানের ওপর। এসব শাকিব খানের সঙ্গে আগের সম্পর্কের মাঠ তৈরির প্রস্তুতি কিনা, তা ভাবার বিষয়। এমনটা না হলে হঠাৎ কেন আমার সঙ্গে এমন আচরণ করবেন বীরের বাবা শাকিব খান।

একই রকম সংবাদ সমূহ

বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) আধুনিক গানের সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির সম্মানের স্বীকৃতি পেয়েছেনবিস্তারিত পড়ুন

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর