শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেগম জিয়ার জানাজা: কানায় কানায় পূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ-ফার্মগেট, উড়ালসড়কেও জনস্রোত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে। কানায় কানায় পরিপূর্ণ হয়েছে মানিক মিয়া অ্যাভিনিউ। এছাড়া জনস্রোত ছড়িয়ে পড়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাইরে। শুধু তাই নয়, উড়ালসড়কও বন্ধ হয়েছে জনস্রোতে। তবে মানুষের প্রচণ্ড ভিড়ে বিপাকে পড়েছেন বয়স্ক ব্যক্তিরা।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, লাখো মানুষ চোখের পানিতে বিদায় দিচ্ছেন প্রিয় নেত্রীকে। উড়ালসড়কের ফার্মগেট লুপ থেকে শুরু করে মহাখালী পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। মানিক মিয়া সড়কে জায়গা না থাকায় আসাদগেট, ধানমন্ডি ২৭, ধানমন্ডি ৩২, মোহাম্মদপুর বাসটার্মিনাল পর্যন্ত জনস্রোত দেখা গেছে। মানবঢলে কেউ একটু স্থির থাকতে পারছে না। এমনকি একটু দাঁড়ানো বা বসার জায়গাও নেই। জানাজা কেন্দ্র মানবঢল শুধু মানিক মিয়া সড়ক-সংসদ ভবন নয়, আশপাশের এলাকায় জনস্রোত ছড়িয়ে পড়েছে।

এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

খালেদা জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। তার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এদিকে বেলা ১১টা ৫০ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়েছে খালেদা জিয়ার মরদেহ। জানাজা শেষে বেগম জিয়াকে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

একই রকম সংবাদ সমূহ

মানুষের দুর্ভোগ কমাতে নেতা-কর্মীদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের চলমান জ্বালানি সংকটে ভুক্তভোগী সাধারণ মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

শ্রমজীবী মানুষের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করবে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অগ্রগতি : মাহদী আমিন

শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদাবিস্তারিত পড়ুন

সোশ্যাল মিডিয়া-ইন্টারনেট গেমে আসক্তি মাদকের মতোই ক্ষতিকর : আইজিপি

মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি অন্যান্য নেশাজাতীয় দ্রব্যেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি নায়ক হতে পারতো, কিন্তু হয়েছে ভিলেন: তাজুল ইসলাম
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী
  • নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সবার অবদানের স্বীকৃতি জরুরি : সমাজকল্যাণ মন্ত্রী
  • প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা সেই সিফাতকে ছেড়ে দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • লংমার্চের সমাবেশ থেকে নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের
  • সনাতনীদের ‘ভোট ব্যাংক’ ভাবার ধারণা ভেঙে দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলনের হুমকি নয়, সরকারকে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে পরামর্শ দিন: রিজভী
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ