শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেগম রোকেয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় ১০ জয়িতা সম্মাননা প্রদান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এ দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস, নারী নেত্রী খুরশিদ জাহান শিলা, জোস্না দত্ত, লিলি খাতুন, সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন, শাকিবুর রহমান বাবলা, ফারহা দিবা খান সাথী, প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। জেলা ও উপজেলা পর্যায়ে ১০ জন জয়িতারা হলেন, আফরোজা খাতুন,নাহিদাল আরজিন, মমতাজ খাতুন, জুলেখা খাতুন, প্রিয়াঙ্কা বিশ্বাস,নুরুন্নাহার, স্বর্ণলতা পাল।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান