শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ভারত ফেরত যাত্রীদের মাক্স ব্যবহারে নিশ্চিত, বন্দরে নেই কোন কার্যক্রম

অমিক্রন সংক্রমন ঠেকাতে বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোলে আইন প্রয়োগকারি সংস্থা ব্যাপক কর্মযজ্ঞ শুরু করলেও দৃশ্যমান কোন কর্মকান্ড নেই বেনাপোলে। ইমিগ্রেশনে প্রবেশের আগে ভারত ফেরত যাত্রীদের মাক্স ব্যবহার শতভাগ নিশ্চিত করা গেলেও বন্দরে নেই তার ছিটেফোঁটা কোন কার্যক্রম।

ভারত থেকে আসা পন্যবাহী ট্রাকের চালক ও সহকারিরা ভঙ্গ করছে স্বাস্থ্যবিধি। বন্দর এলাকায় অবাধ বিচরন দাপিয়ে বেড়াচ্ছে ট্রাকের চালক ও সহকারীরা। বন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বন্দরের প্রধান সড়ক, অভ্যন্তরীণ সড়ক সহ আশপাশের যত্রতত্র হরহামেশা মাক্স ছাড়াই ঘুরে বেড়াচ্ছে ভারতীয় চালক এবং সহকারিরা।

সেই সাথে পাল্লা দিচ্ছে বন্দরের শ্রমিকসহ বন্দর ব্যবহারকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাক্স ব্যবহার না করার প্রবণতা। বন্দর অভ্যন্তরে প্রায় ৯৫ শতাংশ মানুষের মুখে নেই মাক্স। করোনাকালিন সময়ে ভারতীয় চালকদের নিয়ন্ত্রনে বন্দর কতৃর্পক্ষ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করেন। পরিস্থিতির কিছুটা উন্নতি হলে আগের অবস্থানে ফিরে গেছে চালক ও সহকারীরা।

দেশে ফেরার সময় রাস্তায় গাড়ি রেখে বিভিন্ন দোকান থেকে ইচ্ছেমত কেনাকাটা সহ ঘুরাঘুরি করছে। ভারতীয় ট্রাকচালকদের উদ্ধত কর্মকান্ডে নাখোশ বন্দর ব্যবহার কারী বিভিন্ন সংগঠন।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, প্রতিবেশি দেশ অমিক্রন সংকমন রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহন করলেও বেনাপোল বন্দরে ভারতীয়দের অবাধ চলাচল আমাদের আতংকিত করছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়