বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান ভারতে রপ্তানি

দ্বিতীয় বারের মতো দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল বন্দর দিয়ে ইলিশের প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধা ৬টার দিকে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের ট্রাক প্রবেশ করেছে বলে জানান কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্লা।

এদিকে, শুল্কমুক্ত সুবিধায় এ ইলিশ ভারতে রপ্তানি করা হচ্ছে। এ ইলিশ ভারতে রপ্তানির জন্য বাংলাদেশি ৯টি রপ্তানি কারক প্রতিষ্ঠান অনুমোদন পেয়েছেন। এর মধ্যে প্রথম দিনে জাহানাবাদ সী ফুডস লিমিটেডের দুটি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে গেছে। যার প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার এবং প্রতিকেজি বাংলাদেশি মূল্য ৮৫০ টাকা।

মাছ রপ্তানিকারক খুলনার জাহানাবাদ সী ফুডস লিমিটেডের প্রতিনিধি নিলা ইন্টারন্যাশনালের মালিক মিহির মূখার্জি জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে পূজা উপলক্ষে ভারতে ১৪শ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন হয়। আগামী মাসের ১০ অক্টোবরের মধ্যে ১৪শ ৫০ মেট্রিক টন ইলিশের সব চালান পাঠানোর নির্দেশনা রয়েছে। প্রথম চালানে দুটি ট্রাকে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন জানান, দেশে ইলিশ সংকটের কারনে দীর্ঘ ৭ বছর ধরে বিদেশে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। তবে প্রতিবেশি দেশ ভারতের সাথে বন্ধুত্ব সম্পর্ক বাড়াতে গতবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছিলো। এবারও ১৪শ ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানি অনুমোদন দিয়েছে বাংলাদেশি সরকার। এতে করে দু দেশের মধ্যে বাণিজ্যিক সুসম্পর্ক আরো বাড়বে বলে তিনি মনে করছেন।

বেনাপোল কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আকছির উদ্দিন মোল্লা জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি জন্য ১৪শ ৫০ মেট্রিক টন ইলিশ অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। তার ধারাবাহিকতায় আজ প্রথম চালানে ১২ মেট্রিক টন ইলিশ ভারতে গিয়েছে। এবং ১০ অক্টোবরের মধ্যে পর্যায় ক্রমে বাকি ইলিশ ভারতে রপ্তানি করা হবে।

জানা যায়, দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পরে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার।
তবে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গতবছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছিলো।

তার ধারাবাহিকতায় এবছর ও দুর্গাপূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ১৪শ ৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ