মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বেস্ট ফার্স্ট টাইম ডিরেক্ট’ পেয়ে যা বললেন চিত্রনায়িকা শিবা আলী খান

ইতোমধ্যেই ‘বেস্ট ফার্স্ট টাইম ডিরেক্ট’ পুরস্কারে ভূষিত হয়েছেন বহুমুখী প্রতিভার অধিকারিণী চিত্রনায়িকা শিবা আলী খান। চিত্রনায়িকা, লেখিকা এবং পরিচালক তিন মাধ্যমেই সাবলীল পদচারণা তার।

এদিকে, বর্তমানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ নিয়ে বেশ ব্যস্ত সময় অতিবাহিত করছেন ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্যা স্টোরি অফ সামারা’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় পদার্পণ করা গ্ল্যামারাস এ চিত্রনায়িকা। সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি গড়ে কাজ করেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমায়, যদিও সিনেমাটি এখন অবধি মুক্তি পায়নি৷ শিবা আলী খান মূলত মিডিয়ায় কাজ শুরু করেছিলেন রানওয়ে মডেল হিসেবে। ২০১২ সালে তিনি ‘রাজকুমার’ শিরোনামের একটি নাটকে প্রথমবার অভিনয় করেন।

জানা যায় যে, ‘ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ফিল্ম অ্যাওয়ার্ডস’ নামক একটি অনলাইন চলচ্চিত্র উৎসবের জন্য তার নির্মিত ‘হাঙ্গার’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি জমা দিয়েছিলেন তিনি। পরবর্তীতে ওই উৎসবে তার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে বিজয়ী ঘোষণা করা হয়। ‘হাঙ্গার’ শর্টফিল্মের চিত্রনাট্য ও কাহিনিও লিখেছেন শিবা আলী খান। উল্লেখ্য, চলতি মাসের গত ৮ জুলাই উৎসবে বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়।

‘হাঙ্গার’ ছাড়াও বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে এরই মধ্যে প্রশংসা কুড়িয়েছেন শিবা আলী খান। ‘হাঙ্গার’ এবং ‘নিতু’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটি ‘Match Cut Films’ ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। প্রকাশের অপেক্ষায় রয়েছে তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জলিল’ এবং ‘ফ্রিডম’। তবে ‘জলিল’ এবং ‘ফ্রিডম’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দু’টির ট্রেলার এরই মধ্যে ওই একই ইউটিউব চ্যানেলে (Match Cut Films) প্রকাশ করা হয়েছে।

অপরপক্ষে, শিবা আলী খান শুধুমাত্র চিত্রনায়িকা, পরিচালক-ই নন; তিনি পুরোদস্তুর একজন লেখিকাও বটে। এ বছরই অমর একুশে গ্রন্থমেলায় অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে তার প্রথম গল্পগ্রন্থ ‘আত্মা’। নিজের লেখা সাতটি ভৌতিক ও অতিপ্রাকৃত গল্পের সমন্বয়ে বইটিকে সাজিয়েছেন শিবা আলী খান। বইটিও বইমেলাতে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সবমিলিয়ে, ‘এলাম, দেখলাম, জয় করলাম’ কথাটি জুলিয়াস সিজার বলেছিলেন; কিন্তু শিবা আলী খান কায়মনোবাক্যে হলফ করে বলতেই পারেন ‘এলাম, দেখলাম আর অল্প সময়ের মধ্যে অনেক কিছুই করে ফেললাম’।

একই রকম সংবাদ সমূহ

দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন

আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন জনপ্রিয়বিস্তারিত পড়ুন

‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু

প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী।বিস্তারিত পড়ুন

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততার তথ্য মিললো : চিফ প্রসিকিউটর
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ
  • পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’, এডিসি সাকলায়েনের অবসর নিয়ে যা জানা গেলো
  • বিটিভি, সময় টিভি ও টি স্পোর্টসে দেখা যাবে বিশ্বকাপের খেলা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • কারিনা কায়সার আর নেই, বাবাই দিলেন মেয়ের মৃত্যুর খবর
  • নির্বাচনে পরাজয়ের পর রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়