মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামলীতে পুলিশের গাড়ি ভাঙচুর, মাতুয়াইলে বাসে আগুন

রাজধানীর শ্যামলী এলাকায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই বেশ কয়েকজন এসে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটে যায় এ ঘটনা। এ ছাড়া একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

অপরদিকে রাজধানী ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীর বদলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে।

 শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়তে দেখা গেছে পুলিশকে। বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল ছুড়ছেন।

সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া পুলিশের শটগানের গুলিতে অন্তত ছয় নেতাকর্মী আহত হয়েছেন।

এর আগে সংঘর্ষ কিছুটা কমে এলে সোয়া ১২টা থেকে গাড়ি চলাচল শুরু হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে। তবে ফের সড়কে থেমে থেমে সংঘর্ষ শুরু হলে পিছু হটে পুলিশ। সড়ক দখলে নেন বিএনপি কর্মীরা। ফের যান চলাচল বন্ধ হয়ে যায়।

মাতুয়াইলে বাসে আগুন

রাজধানী ঢাকার প্রবেশপথ যাত্রাবাড়ীর বদলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইলে অবস্থান নিয়ে আরও দুই বাসে আগুন ধরিয়েছে বিএনপি নেতাকর্মীরা।

এর আগে শনিবার দুপুর পৌনে ১২টার দিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাঁদানে গ্যাস ছুঁড়তে দেখা গেছে পুলিশকে।

বিএনপি নেতাকর্মীরাও ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। এর ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

একই রকম সংবাদ সমূহ

দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

দলের নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেবিস্তারিত পড়ুন

বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী

বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রীবিস্তারিত পড়ুন

৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম ছয় মাসকে ‘সম্পূর্ণ ব্যর্থ’ দাবি করেবিস্তারিত পড়ুন

  • ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে প্রথমবার নয়াপল্টনে রিজভী
  • জহির উদ্দিন স্বপনের পদত্যাগ, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
  • বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী পরিবর্তনের কারণ জানালেন রশিদুজ্জামান মিল্লাত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব
  • রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান