শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রুনাইয়ের সঙ্গে এক চুক্তি-তিন সমঝোতা সই

ব্রুনাইয়ের সঙ্গে একটি চুক্তি ও ৩টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এগুলো হলো-ব্রুনাই দারুসসালামের সঙ্গে সরাসরি বিমান যোগাযোগ, জনশক্তি রফতানি, তরলীকৃত গ্যাস ও পেট্রোলিয়াম সরবরাহ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি।

রোববার (১৬ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

ব্রুনাইয়ের অর্থমন্ত্রী ড. আমিন আবদুল্লাহ ও বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী নিজ নিজ সরকারের পক্ষে চুক্তিতে সই করেন।

এছাড়া ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের কাজের সুযোগ তৈরির লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিরা একটি সমঝোতা স্মারকে সই করেন। প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ ও ব্রুনাইয়ের স্বরাষ্ট্রমন্ত্রী আওয়াং হাজি আহমাদ্দিন বিন হাজি আবদুল রহমান নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে সই করেন।

ব্রুনাই থেকে এলএনজি ও পেট্রোলিয়াম পণ্য আমদানি করতেও দুই দেশ একটি সমঝোতা স্মারকে সই করে। ব্রুনাইয়ের অর্থমন্ত্রী ড. আমিন আবদুল্লাহ এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজ নিজ দেশের পক্ষে এই চুক্তিতে সই করেন।

দুই দেশের নাবিকদের সনদ দেয়া সংক্রান্ত একটি সমঝোতায় সই করেন ব্রুনাইয়ের অর্থমন্ত্রী ও নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এর আগে বাংলাদেশ সফররত ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকাল পৌনে ৪টার দিকে ঢাকায় সফররত ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে সরকারপ্রধান তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, ব্রুনাইয়ের সুলতান প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছানোর পরপরই দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শুরু হয়।

শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান সুলতান বলকিয়া। এ সময় বিমানবন্দরে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানায় বাংলাদেশ। সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিমানবন্দরে অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল বিমানবন্দরে তাকে গার্ড অব অনার দেয়া হয়। সেখান থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রা সহকারে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে একাত্তরের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সুলতান।

একই দিন সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন হাসানাল বলকিয়াহ।

একই রকম সংবাদ সমূহ

‘কিসের হাসিনা’, মাঝেমধ্যে আওয়াজ-টাওয়াজ শোনা যায় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদেরবিস্তারিত পড়ুন

ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ভারতের নয়াদিল্লিতে এক প্রেস মিটে দেশটিতে আশ্রিত মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত বাংলাদেশের সাবেকবিস্তারিত পড়ুন

বাংলাদেশের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায়, সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা ও দ্বিপাক্ষিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে সুসম্পর্ক বজায় রাখতেবিস্তারিত পড়ুন

  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ
  • নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই: প্রধানমন্ত্রী
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • মৃত্যুদণ্ড বাদ না দেওয়ায় প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়নি জাতিসংঘ: ট্রাইব্যুনালকে প্রসিকিউটর
  • গণপূর্ত-ত্রাণ-গণশিক্ষা মন্ত্রণালয় ও জ্বালানি বিভাগে নতুন সচিব
  • মাউশিতে আসছে নতুন ডিজি, ১০ আগস্টের পর ‘রদবদল’
  • লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী
  • খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল