বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভাতাভোগী ১ কোটি ভোটারকে ভোটকেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে: মঈন খান

সরকার শুধু ডামি প্রার্থী ও দল নয়, নির্বাচনে ডামি ভোটারও রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
তিনি বলেন, ভোটার সংখ্যা বাড়িয়ে দেখাতে তাদের সব অপকৌশল আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।

শুক্রবার সকালে গুলশানে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।

ড. মঈন খান বলেন, ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে দেশে-বিদেশে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। মিথ্যা ও প্রতারণামূলক ভোটার উপস্থিতি নিশ্চিতে সরকার নানান কূটকৌশল গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

মঈন খানের অভিযোগ, ১ কোটি ভোটারকে প্রশাসনের সঙ্গে যোগসসাজস করে বিভিন্ন ধরনের চাপ দেওয়া হচ্ছে। সরকার নিজ দায়িত্বে মরিয়া হয়ে নির্বাচনে প্রতিদিন প্রহসন ও সহিংসতার নতুর মাত্রা যোগ করছে।

তিনি বলেন, ভাতাভোগী প্রায় এক কোটি মানুষকে ক্ষতাসীন সরকার ও প্রশাসন যোগসাজশ করে তাদের ভোটদানের জন্য চাপ সৃষ্টি করছে। এমনকি আনসার সদস্যসহ তার পরিবারের পাঁচজনকে ভোটদানে বাধ্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, সারা দেশে পুলিশ সদস্যের মাধ্যমে সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হচ্ছে। এমনকি ভোট না দিলে আইডি কার্ড বাতিল হয়ে যাবে বলেও ভয় দেখাচ্ছেন সাধারণ ভোটারদের।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী