বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেল বাংলাদেশ। অতিরিক্ত সময়ে সাগরিকার গোলে ভারতকে ১-০ গোলে হারাল বাংলাদেশ।

রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ।

এর আগে নেপালকে ৩-১ গোলে হারিয়ে মুকুট ধরে রাখার মিশন শুরু করে সাইফুল বারী টিটুর দল। টানা দুই ম্যাচে নেপাল ও ভারতের বিপক্ষে জিতে ৬ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করে লাল সবুজের দল।

অন্যদিকে ভারত যাত্রা শুরু করেছিল ভুটানকে ১০-০ গোলে উড়িয়ে দিয়ে। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে হেরে গেল তারা।

খেলার শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে বাংলাদেশ। একাধিকবার সুযোগ মিস করে স্বাগতিকরা।

যোগ করা সময়ে হঠাৎ নিজেদের বক্সের উপর থেকে লং পাস বাড়ান আফিদা। ভারতের রক্ষণভাগ কিছুটা অপ্রস্তুত থাকায় দুই জনের ফাঁক গলে বল নিয়ে বেরিয়ে যান সাগরিকা। এরপর নিখুঁত শটে গোল নিশ্চিত করেন। আসরে এনিয়ে ৩টি গোল করলেন বাংলাদেশি ফরোয়ার্ড সাগরিকা।

২০২১ সালে এবারের মতো অনূর্ধ্ব-১৯ বছর বয়সীদের নিয়ে হওয়া আসরে ভারতকে রাউন্ড রবিন লিগ ও ফাইনালে একই ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।

আগামী মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভুটান ও ভারত-নেপাল। বাংলাদেশের সামনে সুযোগ টানা তিন ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ফাইনালে ওঠার।

একই রকম সংবাদ সমূহ

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেনবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইতির প্রধানমন্ত্রী ও বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টের সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানেরবিস্তারিত পড়ুন

  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
  • বাংলাদেশি সাংবাদিকদের ফ্রিতে সাংবাদিকতা শেখাবে ভারত
  • সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা
  • অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী
  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি
  • বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
  • নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান