মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতীয় গণমাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহ প্রকাশ

গুলশানের বাসা ফিরোজায় খালেদা জিয়া হঠাৎ ‘অসুস্থ’ হয়ে পড়লে গত শুক্রবার রাত সাড়ে ৩টায় অ্যাম্বুলেন্সে করে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পর দিন শনিবার বিকাল সাড়ে ৩টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘ক্রিটিক্যাল’ বলে জানান তিনি।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবর গুরুত্বসহ প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

প্রতিবেশী এই দেশটির প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়— হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গভীর রাতে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়— ২০২১ সালের নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। তখন বাংলাদেশের চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছিলেন। কারণ দেশটিতে এই রোগের চিকিৎসার জন্য উপযুক্ত পরিকাঠামো ছিল না। তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাতে চাইছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বারবার খালেদা জিয়াকে বিদেশে যেতে বাধা দেয় বলে অভিযোগ তোলে বিএনপি।

মাঝরাতে প্রবল শ্বাসকষ্ট, শারীরিক অবস্থার অবনতির কারণে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে— এমন খবর দিয়েছে সংবাদ প্রতিদিন। ওই প্রতিবেদনে বলা হয়— শুক্রবার ভোর সাড়ে ৩টা নাগাদ রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এখন তিনি সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। তার দায়িত্বে রয়েছেন চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

ভারতের আরেক গণমাধ্যম এই সময়ের প্রতিবেদনে বলা হয়— শুক্রবার রাত সাড়ে ৩টা নাগাদ ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। তাকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

খালেদা জিয়ার হার্টে পেসমেকার লাগানো হচ্ছে: আইনমন্ত্রী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া

একই রকম সংবাদ সমূহ

শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে বিশদ ব্যাখ্যাবিস্তারিত পড়ুন

বিক্ষোভে উত্তাল দিল্লি: ইন্টারনেট বন্ধ, সাতশ’র বেশি আটক

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়ম ও গণহারে ভোটারের নামবিস্তারিত পড়ুন

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

ভারত যুদ্ধ নয়, শান্তি চায় উল্লেখ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন,বিস্তারিত পড়ুন

  • নাশকতার নির্দেশনা ভারতীয় নম্বর থেকে, বিস্ফোরণ ঘটিয়ে ভিডিও পাঠালে ১০ হাজার
  • দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম, অনুমোদন দিল ভারত
  • কলকাতা নিউমার্কেট এলাকার ৮০০ রুপির ঘর এখন ৩ হাজার
  • নরেন্দ্র মোদির জন্মদিনে প্রদীপ না জ্বালানোয় জরিমানা
  • ইন্দিরা পেরেছিলেন, দল-প্রতীক হারিয়ে মমতা কি ঘুরে দাঁড়াতে পারবেন?
  • ‘নিজের ফাঁদেই আটকা ভারত’: বাংলাদেশকে পাকিস্তান না ভাবার সতর্কবার্তা শেখর গুপ্তের
  • নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বদলে গেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নাম-প্রতীক
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ
  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!