শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন’ : স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুল ধরতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের (ভারতের) মিডিয়া আমাদের সম্পর্কে (বাংলাদেশ নিয়ে) অনেক মিথ্যা প্রচার করছে। একমাত্র আপনারাই (সাংবাদিকেরা) এটার বিরুদ্ধে কাউন্টার সত্যটা তুলে ধরতে পারেন। আপনারা সত্য ঘটনা প্রকাশ করে এদের (ভারতীয় মিডিয়া) এই মিথ্যা প্রচারটাকে বন্ধ করে দিতে পারেন। এর জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমাদের দেশের সাংবাদিকরা সত্যি ঘটনাটাই বলে এবং আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করেন। তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে।

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকন নিয়ে পার্শ্ববর্তী মিডিয়া গুজব ছড়াচ্ছে, বাংলাদেশের মিডিয়াকে সর্তক থাকতে হবে। তিনি বলেন, দেশে একটা ঝড় বয়ে গেছে তাই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে। সে পর্যন্ত দেশের মানুষকে ধৈর্য ধারণ করতে হবে।

আবু সাঈদ হত্যা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আবু সাঈদের বীরত্ব বলে শেষ করা যাবে না। আমি শুনেছি এখানে (পীরগঞ্জে) সাঈদের নামে একটা ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে। এই ফাউন্ডেশনে আমাদের পক্ষ থেকে যত ধরনের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে আমরা এটা দেবো।

আবু সাঈদ হত্যা মামলায় তিনজন আসামি গ্রেফতার হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করবো। অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা (মিডিয়া) আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।

ইসকন নিষিদ্ধের ব্যাপারে উপদেষ্টা বলেন, আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। পরিকল্পনা হলে জানতে পারবেন। কোনো মামলায় হয়রানিমূলকভাবে কাউকে জড়ানো হলে ভুক্তভোগী অবশ্যই ছাড়া পাবে। আন্দোলন ঘিরে যারা মিথ্যা মামলা দিচ্ছেন আমরা তাদেরও আইনের আওতায় আনবো এবং মিথ্যা মামলায় যেন কাউকে শাস্তি ভোগ করতে না হয় এ ব্যবস্থাও আমরা নিচ্ছি। এ জন্য পুলিশের পাশাপাশি ডিসিদের সমন্বয়েও কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ যা কিছু রয়েছে, সবাই একসঙ্গে কাজ করলে স্বাভাবিক হয়ে যাবে। আমি মিডিয়ার কাছে অনুরোধ করবো আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি পান আপনারা সেটা প্রকাশ করুন। ব্যক্তিগতভাবে যদি আমারও কোনো দুর্নীতি দেখেন সেটাও প্রকাশ করেন।

এ সময় পুলিশ নিয়োগসহ সিলেকশনে যদি কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি থাকে সেটা তুলে ধরতে সাংবাদিকের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জান, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আবু সাঈদের এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। দুপুরে রংপুর পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও বিকেলে বিভাগীয় কৃষি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

একই রকম সংবাদ সমূহ

এক সপ্তাহেও কাটেনি সংকট, কলকাতায় হোটেল না পেয়ে দিশাহারা বাংলাদেশিরা

এক সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও কলকাতায় চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের হোটেলবিস্তারিত পড়ুন

ভারত ধর্মশালা নয়, নাগরিকরাই থাকবেন: অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ

ভারত কোনো ধর্মশালা নয়, দেশের মাটিতে বসবাস এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারবিস্তারিত পড়ুন

হাসিনাকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত অস্থিরতা, অচলায়তন ভাঙবে কীভাবে?

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে কেন্দ্র করে যখন দুদেশের মধ্যেবিস্তারিত পড়ুন

  • বিহারে মুখ্যমন্ত্রীর বাড়ির পথে চাকরিপ্রার্থীরা, জলকামান চালাল পুলিশ
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • কলকাতায় হোটেল ছাড়তে হচ্ছে বাংলাদেশিদের, থাকার খরচ বেড়ে তিনগুণ
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • বাংলাদেশ-ভারত গঙ্গা চুক্তি নবায়ন, বিহারের আপত্তি নিয়ে যা বলল দিল্লি
  • ভারতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলদেশি, হোটেল মালিক গ্রেপ্তার
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত
  • গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা প্রযুক্তিগত পর্যায়ে অব্যাহত রয়েছে: জয়সওয়াল
  • কলকাতা থেকে দুই সীমান্ত দিয়ে ফিরছে ছয় বাংলাদেশির লাশ
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ ফিরছে শনিবার