শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতের কাছে হেরে যুব বিশ্বকাপ শেষ বাংলাদেশের

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে ৫ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল বাংলাদেশের যুবারা।
ভারতের কাছে হেরে বিশ্বকাপ শেষ বাংলাদেশের

কোয়ার্টার ফাইনালেই থেমে গেলো আসরের বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন। সেমির লড়াইয়ে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলার যুবারা।

আগে ব্যাট করে, ব্যাটিং ব্যর্থতায় মোটে ১১১ রানে গুটিয়ে যায় ইয়াং টাইগার। জবাবে রিপন মন্ডলের দারুণ বোলিংয়ের পরেও ৫ উইকেট খুঁইয়ে লক্ষে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

উচ্ছ্বাস থেকে বিষাদ। অসীম সম্ভাবনা থেকে যেন শূন্যে পতন। দক্ষিণ আফ্রিকা থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মধ্যখানে সময় পেরিয়েছে মোটে দুই বছর। আকবর-ইমনদের মতো মাথা উঁচু করে নয়, নত-মস্তকে রিপন-রাকিবুলের প্রস্থান-ই বলে দেয়, টুর্নামেন্টে বাংলাদেশের প্রাপ্তি। শিরোপা ধরে রাখার স্বপ্ন নিয়েও কোয়ার্টার থেকেই মলিন মুখে বিদায়।

এ তো গেলো ম্যাচ শেষের গল্প। শুরু থেকে মধ্যখান কোথাও ছিলোনা স্বস্তি। কলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলার যুবারা মানসিকভাবে ম্যাচটা যেন হেরে গেছে ওখানেই। ইনিংসের দ্বিতীয় ওভারেই রাভি কুমারের বলে বোল্ড আউট হয়ে বোকা বনে মাহফিজুল।

আশার সলতে ছিল দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নামা নওরোজ নাবিলের হাতে। তবে তা নিভতে সময় লাগেনি বেশিক্ষণ। হতাশ করেছেন ইফতেখারও। দুজনের হন্তারকও রাভি কুমার।

আস্থার প্রতিদান দিতে পারেননি আরিফুল, রাকিবুল, ফাহিমরা। একেকজনের আউট হওয়ার ধরন অন্যজনের চেয়েও দৃষ্টিকটু। মাঝে চেষ্টা করেছিলেন আইচ মোল্লা। কিন্তু ব্যক্তিগত ১৭ রান করে রান আউটে আইচ কাটা পড়লে শতরানের নিচেই অল-আউটের শঙ্কা জাগে বাংলাদেশের।

সেখান থেকে ৮ম উইকেটে ৫০ রানের পার্টনারশিপ আসে মেহেরব-আশিকের ব্যাটে। শেষ তিন উইকেট বাংলাদেশ হারায় ৫ রানে। ইয়াং টাইগাররা থামে ১১১ করে। ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ১৮ আসে অতিরিক্ত খাতে।

জবাব দিতে নেমে বাংলার শুরুটাও হয় স্বপ্নের মতো। শূন্য রানেই হারনুর সিংকে ফিরিয়ে তেড়েফুঁড়ে সূচনা করেন তানজিম সাকিব। তবে সে উল্লাসে টান পড়ে দ্রুতই। সেটা রাশেদ-রঘুবংশীর ব্যাটে।

বাংলার গল্পের বাকিতে রিপন মন্ডলের দাপট। এই সিমার একাই জমিয়ে তোলার আভাস দিয়েছিলেন ম্যাচটা। তুলে নিয়েছিলেন আরও চার ভারতীয় ব্যাটার। তবে শেষ রক্ষা হয়নি।

মিডল অর্ডারে ক্যাপ্টেন অধিনায়ক ইয়াশ ধুলের আনবিটেন ২০ রানে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া বাংলাদেশ এখন খেলবে স্থান নির্ধারণী ম্যাচ।

একই রকম সংবাদ সমূহ

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন স্থানীয় সরকার,বিস্তারিত পড়ুন

  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
  • ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী