ভারতের দালালদের হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ করতে হবে: কর্নেল অলি


ভারতের ‘দালালদের’ বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তাদের ‘হাত-পা ভেঙে পুলিশে সোপর্দ’ করার পরামর্শ দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)।
শনিবার (১৬ মে) বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীর মাদরাসা ময়দানে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
অলি আহমদ বলেন, বিদেশি দালালদের কারণে আমরা গত ১৯ বছর অনেক কষ্ট পেয়েছি। এদের চিহ্নিত করতে হবে। তাদের হাত-পা ভেঙে দিয়ে পুলিশে সোপর্দ করতে হবে।
তিনি ভারতের রাজনৈতিক পরিস্থিতি ও বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও মন্তব্য করে দাবি করেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নানা ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনাও উল্লেখ করেন।
অলি আহমদ আরও বলেন, দেশে বর্তমানে নানা সংকট চলছে। বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে, বড় প্রতিষ্ঠানগুলো কার্যক্রম গুটিয়ে নিচ্ছে, বেকারত্ব বাড়ছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে আছে। তিনি চাঁদাবাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়েও সমালোচনা করেন। বেকার সমস্যা সমাধান, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনা এবং দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
নভেম্বরের মাঝামাঝি সময় থেকে দেশের স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম ধাপের নির্বাচনের আগে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনেরবিস্তারিত পড়ুন

বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুলবিস্তারিত পড়ুন


