শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ

ভারতে সরকার পরিবর্তনে সমর্থন জানিয়েছেন জনপ্রিয় অভিনেতা ও অ্যাকটিভিস্ট প্রকাশ রাজ। তবে, তার মতে এই পরিবর্তন বাংলাদেশ বা নেপালের মতো করে নয়, এটি হতে হবে নির্বাচন ও সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভারতের এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রকাশ রাজ বলেন, আমরা সরকারের পতন চাই। আমরা এই দেশে গণতান্ত্রিকভাবেই তাদের পতন ঘটাবো।

তিনি আরও বলেন, আমরা নেপাল নই। এটা বাংলাদেশও নয়। আমাদের আমবেড়কার আছে, আমাদের গান্ধী আছে। আমাদের ভগত সিং আছে। আমাদের সংবিধান আছে। আমাদের ভোটের অধিকারও আছে।

শুক্রবার দিল্লিতে প্রস্তাবিত তিরঙ্গা মার্চের আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আটক হওয়ার পরপরই তিনি এমন মন্তব্য করেন।

বর্তমান আন্দোলন ভারতকে অস্থিতিশীল করার জন্য বিদেশি অর্থ সহায়তায় হচ্ছে-এমন অভিযোগ সম্পর্কে কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ জানিয়ে প্রকাশ রাজ বলেন, ব্যাংক অ্যাকাউন্টগুলো দেখান। শুধু বললেই তো হবে না। প্রমাণ করে দেখাতে হবে।

তিরঙ্গা মার্চের আগে ছাত্রনেতাদের আটকের সমালোচনা করে জনপ্রিয় এই অভিনেতা বলেন, তাদের মধ্যে ভয়টা স্পষ্ট। মোদীর প্রতি আমার প্রশ্ন-আপনার হার ঘর তিরঙ্গার কী হলো? আপনিই প্রথম এমন উদ্যোগ শুরু করলেন আর এখন একটা শান্তিপূর্ণ আন্দোলনে যাওয়ার জন্য আপনিই ছাত্রদের গ্রেফতার করছেন।

এ সময় তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা নিরাপদ, তারা কোনো অস্ত্র বহন করছেন না। তারা আমবেড়কার ও গান্ধীর পথ অনুসরণ করেই শান্তিপূর্ণ সমাবেশ করছে বলে দাবি করেন তিনি।

দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ বিক্ষোভ কর্মসূচির আগে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে মুক্তি দিয়েছে পুলিশ। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলক আটকের পর কোথায় রাখা হয়েছে, তা নিয়ে উদ্বেগ জানিয়েছে দলটি। দীপকের অবস্থান এখনো অজানা বলে দাবি করেছেন সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং।

শুক্রবার (১৬ অক্টোবর) দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল কেন্দ্র করে পুলিশের অভিযানে দীপকে ও নেহা বোরা আটক হন। শনিবার (১৭ অক্টোবর) ভোরে নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও দীপকেকে প্রতিরোধমূলক আটকে রাখা হয়েছে। তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি পুলিশ।

সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, অভিজিৎকে গ্রেফতার করা হয়েছে ও তাকে এসইএম আদালতে হাজির করা হবে। তার অবস্থান এখনো অজানা, আইনজীবীরা তার সঙ্গে দেখা করতে পারেননি।

সূত্র: ইন্ডিয়া টুডে

একই রকম সংবাদ সমূহ

ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা

ভারতীয় ভিসা আবেদনকারীদের জন্য নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট

সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের অভিনব চেষ্টা নস্যাৎ করেছে বর্ডারবিস্তারিত পড়ুন

রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির

ভারতে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতেবিস্তারিত পড়ুন

  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন
  • মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
  • শ্মশানের পাশে মোদির ছবি রেখে ‘কালো জাদু’, তদন্তে পুলিশ
  • কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা
  • আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ
  • ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’
  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী