বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিসা প্রস্তুত সরকারি সব হজযাত্রীর

সরকারি প্রায় সব হজ যাত্রীর ভিসা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আর বেসরকারি পর্যায়ের প্রায় ৬ হাজার যাত্রীর ভিসা প্রস্তুত। হজ অফিস বলছে, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন হবে।

এবারের সার্বিক ব্যবস্থাপনায় খুশি হজযাত্রীরা। দিন যত গড়াচ্ছে যাত্রীদের পদচারণায় মুখর হচ্ছে আশকোনা হজ ক্যাম্প।

বৃহস্পতিবার (০৯ জুন) সকাল থেকে হজ ক্যাম্পে ভিড় করেন ১০ ও ১৩ জুনের যাত্রীরা। এদের বেশির ভাগই বেসরকারি পর্যায়ের যাত্রী। প্রাথমিক রিপোর্টিং, করোনা পরীক্ষাসহ যাত্রাপূর্ব যাবতীয় কাজ সম্পন্ন করে এখন শুধু পবিত্র কাবার পথের যাত্রার অপেক্ষায় তারা।

ভিসা পেতে কোনো বিড়ম্বনা হয়নি জানিয়ে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা।

ঢাকা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, সরকারি ৩ হাজার ২৪২ আর বেসরকারি ৫ হাজার ৮২৮ জন যাত্রীর ভিসা ইতোমধ্যে হয়ে গেছে। ৫ জুন শুরু হওয়া হজযাত্রা চলবে ৩ জুলাই পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপারেশন ক্লিন হার্টের মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনাবিস্তারিত পড়ুন

এআই বিপ্লবে পিছিয়ে পড়ছে প্রান্তিক শিশুরা

শিক্ষা ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শিক্ষার্থীদেরবিস্তারিত পড়ুন

নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, দাম বাড়িয়েও মিলছে না সিলিন্ডার

সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে তীব্র সংকট ও অস্বাভাবিক দামে বিক্রিবিস্তারিত পড়ুন

  • ধর্মঘট করলে এলপিজি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : জ্বালানিমন্ত্রী
  • চীনের অর্থায়নে ঋণের বদলে বিনিয়োগে জোর বাংলাদেশের
  • এশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা জোর, বাংলাদেশের জন্য কী বার্তা?
  • এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, নতুন দাম নির্ধারণে গণশুনানির সিদ্ধান্ত
  • ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু ৯ নভেম্বর
  • ডেঙ্গু কেড়ে নিল আরও ৫ জনের প্রাণ
  • শ্রমবাজারে নতুন দিগন্ত, ৮ মাসে বিদেশে গেছেন প্রায় সাড়ে চার লাখ কর্মী
  • নোবেলজয়ী ইউনূসকে হেনস্তা, সরকারের তীব্র নিন্দা
  • থাইল্যান্ডে বিদেশি ব্যবসার প্রসার, বাংলাদেশের সম্ভাবনায় বাধা কেন?
  • এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা : শিক্ষামন্ত্রী
  • পুলিশি পাহারায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন উপাচার্য
  • সৌদিতে আটকে পড়াদের ভিসার মেয়াদ নিয়ে ঢাকার দ্বিপক্ষীয় উদ্যোগ