শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক: ওবায়দুল কাদের

দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপিসহ সমমনাদের অবিরাম মিথ্যাচার, টিআইবির অপপ্রচার এবং নামিদামি বুদ্ধিজীবীদের মিথ্যাচারে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হয়েছে। আরও কিছু নামিদামি বুদ্ধিজীবী আছেন, তারাও মিথ্যাচার-অপপ্রচার করে ভোটের ব্যাপারে মানুষের আগ্রহ নষ্ট করার চেষ্টা করেছেন। তারপরও আমি মনে করি, উপস্থিতি যেটাই হয়েছে, আমি খুব ভালো বলব না, তবে মোটামুটি সন্তোষজনক।

মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আজ বিদ্যমান পরিস্থিতিতে টার্ন আউট নিয়ে আমার মনে হয় বেশি কথা বলার প্রয়োজন নেই। তবে একটা কথা আমরা বলতে পারি, দুটি পর্যায়ে নির্বাচন হয়েছে, এ নির্বাচনে রক্তপাত হবে, খুনখারাবি হবে, মারধর হবে, সংঘাত হবে; কিন্তু শেষ পর্যন্ত কী হলো? শেষ পর্যন্ত কোনো ক্যাজুয়ালিটি নেই। নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। সেটার জন্য নির্বাচন কমিশন ক্রেডিট দাবি করতেই পারে। এ সময় বিএনপির আমলে দেশে কখনো শান্তিপূর্ণ নির্বাচন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়টি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে, বাংলাদেশের মিশনকে আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। আজিজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা ভিসানীতির প্রয়োগ নয়, এটি ‘অ্যাপ্রোপ্রিয়েশন’ আইনের প্রয়োগ। এটা নিয়ে আমি আর বেশি কিছু বলব না।

জিয়াউর রহমান আবেদন করেই বাকশালের সদস্য হয়েছিলেন- এমন তথ্যপ্রমাণ আছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যতই মিথ্যাচার করুক, বঙ্গবন্ধুর কাছে জিয়াউর রহমান আবেদন করেই বাকশালের সদস্য হয়েছিলেন। তার তথ্যপ্রমাণ আমাদের কাছে আছে। বাকশালের কমিটিতে ৭১ নম্বরে তার নাম ছিল।

তিনি আরও বলেন, বাকশাল একক কর্তৃত্ববাদী কোনো দল নয়। এটা জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থায় একটি জাতীয় দল। এটা একদলীয় কোনো শাসন নয়। জাতীয় এই দলে নির্বাচনের ব্যবস্থা ছিল। মির্জা ফখরুল সাহেবরা যতই মিথ্যাচার করুক, তথ্যপ্রমাণ আছে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত পাঁচ গুণ এবং নির্বাচনি ব্যয়সীমা দ্বিগুণ করারবিস্তারিত পড়ুন

একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে জামায়াত : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনবিস্তারিত পড়ুন

সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছেবিস্তারিত পড়ুন

  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী
  • ‘ন্যায়বিচার নিশ্চিতে আদালতকে সর্বোচ্চ সহযোগিতা করাই আইন কর্মকর্তাদের প্রধান দায়িত্ব’
  • সর্বজনীন পেনশনে বড় পরিবর্তন, নমিনির পেনশন পাওয়ার বয়স বাড়ল ৫ বছর
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে
  • তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে
  • বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন
  • ‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী
  • জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ