রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটের আগে দলত্যাগী ৮ বিধায়কই ‘ফ্যাক্টর’ হলো কেজরিওয়ালের!

দীর্ঘ প্রায় তিন দশক পর ভারতের রাজধানী নয়াদিল্লির বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয় পেয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

তবে এবারের নির্বাচনে চরম ভরাডুবি ঘটেছে দিল্লির দুবারের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে আম আদমি পার্টির (আপ)। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ৬২টি আসন জিতে দিল্লির মসনদে বসা কেজরিওয়ালের দল এবারের নির্বাচনে পেয়েছে মাত্র ২২টি আসন।

যার ফলে এমন ভরাডুবির নেপথ্যের কারণ নিয়ে চলছে নানা রকম চুলচেরা বিশ্লেষণ। তবে অনেক বিশ্লেষকই ধারণা করছেন, ভোটের আগে আম আদমি পার্টির দলত্যাগী আট বিধায়কই বড় ভূমিকা রেখেছে এই ভরাডুবির নেপথ্যে।

জানা যায়, দিল্লি ভোটের আগেই একসঙ্গে দল ছেড়েছিলেন আটজন আপ বিধায়ক। তারা সবাই যোগ দেন বিজেপিতে। আপের দাবি ছিল, টিকিট না পেয়েই দল ছেড়েছেন আট জন।

তবে তাদের দলত্যাগকে খুব একটা পাত্তা দিতে নারাজ ছিলেন অরবিন্দ কেজরিওয়ালের দল। যদিও ভোটের ফল অনুযায়ী, ওই আট আসনেই ধরাশায়ী হয়েছে আপ। বিজেপির কাছে হারতে হয়েছে আপ প্রার্থীদের। যার ফলে প্রশ্ন উঠছে, দলত্যাগী বিধায়কেরাই কি ‘ফ্যাক্টর’ হলেন ওই আট আসনের ফলাফলের নেপথ্যে?

দিল্লি বিজেপির মুখপাত্র প্রবীণ শংকর কাপুর বলেন, ‘‘আপত্যাগী বিধায়কেরা এক সময় কেজরীওয়ালের খুব ঘনিষ্ঠ ছিলেন। কিন্তু পরে তারা বুঝেছেন, এখন আর কেজরীওয়াল সেই ‘আম আদমি’ (সাধারণ মানুষ) নেই, যা তিনি প্রথমে দাবি করতেন। ফলাফল থেকেই স্পষ্ট, বিরোধী আন্দোলন ছিল কেজরিওয়ালের বিপক্ষে। তবে তিনি তা মানেননি। বরং বিরোধী আন্দোলনের জন্য দলেরই কয়েকজন বিধায়ককেই দায়ী করেছিলেন এবং তাদের বঞ্চিত করেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, গত ৩১ জানুয়ারি, দিল্লি ভোটের ঠিক পাঁচ দিন আগে একসঙ্গে আট বিধায়ক আপ ছাড়েন। আপ আহ্বায়ক কেজরিওয়ালকে চিঠি লিখে দলের সদস্যপদ ছাড়ার কথা জানান তারা। কেন তারা দল ছাড়লেন, তা-ও চিঠিতে উল্লেখ করেছিলেন বিধায়কেরা।

দলত্যাগী বিধায়ক বন্দনা গৌর জানিয়েছিলেন, কেজরীওয়াল এবং আপের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলায় এই সিদ্ধান্ত। বন্দনা ছাড়াও আপ ছাড়ার সিদ্ধান্ত নেন আদর্শ নগরের বিধায়ক পবন শর্মা, মেহরৌলীর বিধায়ক নরেশ যাদব, মাদিপুরের বিধায়ক গিরিশ সোনি, ত্রিলোকপুরীর বিধায়ক রোহিত কুমার, জনকপুরীর বিধায়ক রাজেশ ঋষি, কস্তুরবা নগরের বিধায়ক মদন লাল এবং বিজিওসানের বিধায়ক বিএস জুন।

আট জনের মধ্যে কেজরীওয়াল এবার সাত বিধায়ককে পুনরায় ভোটে টিকিট না দিয়ে নতুন মুখ এনেছিলেন। কিন্তু তাতেও সেই আট আসনে জয় হাসিল করতে পারেনি আপ। আদর্শনগর থেকে জয় পান বিজেপি প্রার্থী রাজকুমার ভাটিয়া। ত্রিলোকপুরীও গিয়েছে বিজেপির দখলে। জয় পেয়েছেন রবি কান্ত। এছাড়াও মাদিপুর থেকে কৈলাস গাঙ্গওয়াল, কস্তুরবা নগর থেকে নীরজ বসোয়া, জনকপুরী থেকে আশিস সুদ, বিজিওসান থেকে কৈলাস গহলৌত এবং মেহরৌলী থেকে জিতেছেন গজেন্দ্র সিংহ যাদব। তারা প্রত্যেকেই বিজেপির টিকিটে লড়ে জয় পেয়েছেন।

দিল্লিতে একলা চলো নীতিতে হেঁটে মাশুল দিতে হয়েছে আপকে। ভোটগণনার পর দেখা যাচ্ছে, কেজরীর অতিরিক্ত আত্মবিশ্বাসেরই মাশুল গুনতে হচ্ছে আপকে। ২২টি আসন আপের দখলে। বিজেপি পেল ৪৮টি আসন। শূন্য কংগ্রেস।

একই রকম সংবাদ সমূহ

কাজ বাঁচাতে জরায়ু কেটে বাদ দিচ্ছেন ভারতের আখ কাটা শ্রমিকরা

ভোরের আলো ফোটার আগেই কর্মদিবস শুরু হয় পূর্ণিমার। দক্ষিণ ভারতের কর্ণাটকের প্রত্যন্তবিস্তারিত পড়ুন

আসামে ১১০০ মুসলিম বাড়িঘর উচ্ছেদ, ভেঙে ফেলা হয়েছে ১০ মসজিদ

ভারতের বাংলাদেশ সংলগ্ন রাজ্য আসামের নগাঁও জেলার লুতুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে গতবিস্তারিত পড়ুন

ককরোচদের ঠেকাতে আত্মপ্রকাশ করল ‘লাল হিট জনতা পার্টি’

ভারতে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) বিক্ষোভের পাল্টা অবস্থান নিতে আত্মপ্রকাশ করেছে ‘লালবিস্তারিত পড়ুন

  • কলকাতায় দুর্গাপূজার মণ্ডপ ভেঙে নিহত ১৮
  • ভারতে সরকারের পতন হবে গণতান্ত্রিকভাবে: অভিনেতা প্রকাশ রাজ
  • বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
  • মমতা ও কেজরিওয়ালকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ
  • দিল্লিতে বাসার সামনে থেকে আটক সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • এবার দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
  • দিল্লিতে আন্দোলন, বিমান থেকে আটক অভিজিৎ দিপকে
  • সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট
  • তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে মোদির সঙ্গে ত্রিবেদীর ‘খুব ভালো’ ও ‘দীর্ঘ’ বৈঠক
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • গুজরাটে ‘পবিত্রকরণ রিচুয়াল’-এর নামে নারীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ছড়াল সোশ্যাল মিডিয়ায়
  • দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক