শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটে জিতে পাঁচ দিনেই নাইডুর স্ত্রী-ছেলের সম্পত্তি বেড়েছে ৮১৬ কোটি!

ভারতের লোকসভা এবং অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ভালো ফল করেছে চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)। মঙ্গলবার হয়েছে ফল ঘোষণা।
এই আবহে গত পাঁচ দিনে হেরিটেজ ফুডস নামে তার তৈরি করা কোম্পানিতে লাভ বেড়েছে লাফিয়ে লাফিয়ে। এই সময়ে সংস্থাটির শেয়ারের দর বেড়েছে ৫৫ শতাংশ।

এর ফলে নাইডুর স্ত্রী ভুবনেশ্বরীর সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯ কোটি টাকা। আর তাদের ছেলে লোকেশের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২৩৭.৮ কোটি টাকা। তারা দুজনেই হেরিটেজ ফুডসের অন্যতম প্রধান কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার ভারতীয় গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়।

খবর অনুযায়ী, গত মঙ্গলবার ভারতের লোকসভা ভোটের ফল ঘোষণা হয়েছে। তার আগের দিন (৩ জুন) হেরিটেজ ফুডসের শেয়ারের দাম ছিল ৪২৪ টাকা। পাঁচ দিনের মাথায় শুক্রবার সংস্থাটির শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৬১.২৫ টাকা।

চন্দ্রবাবু ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন সংস্থাটি। এর ওয়েবসাইটে লেখা রয়েছে, ‘ভারতে যে সব সংস্থার দ্রুত বৃদ্ধি হচ্ছে, তাদের মধ্যে অন্যতম।’

দুই ধরনের ব্যবসা রয়েছে সংস্থাটির- তার একটি দুধ, অন্যটি পুনর্ব্যবহারযোগ্য শক্তি। এখন এই সংস্থা অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানা, কেরালা, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উড়িশ্যা, হরিয়ানা, এনসিআর দিল্লি, রাজস্থান, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে দুধ এবং দুগ্ধজাত খাদ্যপণ্য বিক্রি করে।

ভারতীয় স্টক এক্সচেঞ্জের (বিএসই) পরিসংখ্যান বলছে, হেরিটেজ ফুডস সংস্থায় সবচেয়ে বেশি শেয়ার রয়েছে নাইডুর স্ত্রী ভুবনেশ্বরীর। দুই কোটি ২৬ লাখ ১১ হাজার ৫২৫ টাকার শেয়ার রয়েছে তার। অন্যদিকে চন্দ্রবাবুর ছেলে নারা লোকেশ এই সংস্থার ১ কোটি ৩৭ হাজার ৪৫৩ টাকার শেয়ারের মালিক। শুক্রবার তাদের কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির পর লোকেশের সম্পত্তির পরিমাণ বেড়েছে ২৩৭.৮ কোটি টাকা।

চলতি লোকসভা ভোটে ১৭টি আসনে লড়েছিল এনডিএর শরিক দল টিডিপি। তার মধ্যে ১৬টিতেই জয়ী হয়েছে দলটি। এখন কেন্দ্রে এনডিএর সরকার গড়ার নেপথ্যে অন্যতম শক্তি নাইডুর দল। অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনও একই সঙ্গে হয়েছে। রাজ্যে ১৭৫টি আসনের মধ্যে ১৩৫টিতে জয়ী হয়েছে টিডিপি।
সূত্র: এনডিটিভি।

একই রকম সংবাদ সমূহ

নভেম্বরে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি বছরের নভেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন বলেবিস্তারিত পড়ুন

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

দিল্লির হাইকমিশনারের অনুমোদন: আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষায় থাকতে বললেন শামা ওবায়েদ

নয়া দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত পরবর্তী হাইকমিশনার আসাদ আলম সিয়ামের নিয়োগে ভারতের সম্মতিরবিস্তারিত পড়ুন

  • পশ্চিমবঙ্গে অনিয়মের অভিযোগে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ‘মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি গরুর মাংস খায়’ : অভিনেত্রী ‘ঝিলিক’ ওরফে তিথি বসু
  • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না, অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী
  • কলকাতায় হোটেল পেতে সমস্যা, তবু নিউমার্কেটে বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
  • দিল্লিতে ছয়তলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শিক্ষার্থীদের ফোনে বাঁচার আকুতি
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন
  • বাংলাদেশের সঙ্গে লাগোয়া চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • ফেসবুক লাইভে মমতার বিস্ফোরক অভিযোগ