বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোটে যাচ্ছে না প্রভাবশালী চার ইসলামপন্থি দল

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কমিশনে নিবন্ধিত ধর্মভিত্তিক গুরুত্বপূর্ণ অনেক দল নির্বাচনে যাচ্ছে না। এর মধ্যে কওমি মাদ্রাসাভিত্তিক চারটি দল— ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম ও খেলাফত মজলিস বিশেষভাবে উল্লেখযোগ্য।

এর বাইরে ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে রাজনীতিতে সবচেয়ে বেশি প্রভাব থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামীও নির্বাচনের যাচ্ছে না। সম্প্রতি আপিল বিভাগ থেকে দলটির নিবন্ধন বাতিলের আদেশ বহাল রেখেছে।

নির্বাচন কমিশনে ৪৪টি রাজনৈতিক দল নিবন্ধিত। এর মধ্যে ইসলামপন্থি দল ১১টি। এর মধ্যে ৭টি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে। দলগুলো হলো বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ তরীকত ফেডারেশন, জাকের পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টি।

কওমি মাদ্রাসাকেন্দ্রিক যে দুটি দল নির্বাচনে যাচ্ছে, তার মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন যার বর্তমান আমির আতাউল্লাহ হাফেজ্জী। আরেকটি দল ইসলামী ঐক্যজোট। দলটির চেয়ারম্যান আবুল হাসানাত আমিনী।

ভোটে যাচ্ছে না প্রভাবশালী চার ইসলামপন্থি দল
নির্বাচনে অংশ নেবে না স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ
কওমি মাদ্রাসাকেন্দ্রিক যে ৪টি দল নির্বাচনে যাচ্ছে না, তার মধ্যে চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, মরহুম শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিস, শায়খ জিয়াউদ্দীনের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ও মাওলানা আবদুল বাছিত আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস নানাবিধ বিবেচনায় উল্লেখযোগ্য। এর মধ্যে জমিয়তে উলামায়ে ইসলাম পুরোনো রাজনৈতিক দল। এই দলের অন্যতম সহসভাপতি শাহিনুর পাশা চৌধুরী গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

জমিয়তের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা নির্বাচনে যাচ্ছেন না। দলের এই সিদ্ধান্তের বাইরে গিয়ে শাহিনুর পাশা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর তার প্রাথমিক সদস্যসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে জমিয়ত।

শুক্রবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে জমিয়ত বলেছে, তিনি দলীয় সিদ্ধান্ত ও অবস্থানের বিপক্ষে আসতে প্ররোচিত করাসহ এমন কিছু কর্মকাণ্ড করেছেন, যা দলের শৃঙ্খলা পরিপন্থি। তার এসব আচরণ দলের নীতি-আদর্শ ও ভাবমর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। শাহিনুর পাশা চৌধুরীর প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে দলটি।

ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম গতকাল চরমোনাইয়ের বার্ষিক মাহফিলে বলেন, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি না হলে নির্বাচনের নামে ফাঁদে পা দেবে না ইসলামী আন্দোলন।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ১৯৯০ সালের ১০ অক্টোবর পুলিশের গুলিতে শহীদ কে.বিস্তারিত পড়ুন

চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চারদিনের সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ
  • দেশে মাদক মহামারি আকার ধারণ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
  • স্বাস্থ্য খাতের বাজেট প্রায় দ্বিগুণ করেছে সরকার: চিফ হুইপ
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী: আসিফ মাহমুদ
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী