শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দর দিয়ে ৩১ ট্রাকে প্রায় ৮শ’ টন পেঁয়াজ প্রবেশ ।। পঁচেছে প্রায় অর্ধেক

ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আটকে থাকা পেয়াজের ট্রাক শনিবার দুপুর পৌনে একটার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ঢুকতে শুরু করে। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ৩১ টি ট্রাক ভোমরায় প্রবেশ করেছে।
প্রতি ট্রাকে ২৫ টনের মত পেঁয়াজ রয়েছে। সেই হিসেবে শনিবার প্রায় ৭শ’ ৭৫ টন পেয়াজ ভোমরা স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে।

ভোমরা স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, এলসি করা ট্রাকের সবগুলো ট্রাক প্রবেশ করার সম্ভাবনা কম। যাদের লিও আছে,শুধুমাত্র সেসব ট্রাকই প্রবেশ করবে। অন্যগুলো ফেরত যাবে। এছাড়া পেয়াজের অর্ধেক পরিমাণ পঁচে গেছে।

কারণ হিসেবে তিনি বলেন, ১৪ সেপ্টেম্বর পেয়াজ রপ্তানী বন্ধ করে দেয় ভারত সরকার। তার কয়েকদিন আগে পেঁয়াজ লোড হয়। সবমিলিয়ে গরমে ৯/১০দিন পেঁয়াজ ভাল থাকা সম্ভব নয়। তাই ব্যবসায়ীরা আগের বছরের মত ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে।

শুল্ক বিভাগের তথ্য মতে, ১৪ সেপ্টেম্বর ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য শাখার আদেশে বন্ধ হয়ে যায় পেঁয়াজ আমদানি। ততক্ষণে ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে আটকে যায় ২৫৩ ট্রাক পেঁয়াজ। ৫দিন পরে শুক্রবার সন্ধ্যায় এলসি করা পেঁয়াজ রপ্তানীর নির্দেশ দেয় একই বিভাগ। সেই নির্দেশে শনিবার ৩১ ট্রাক পেঁয়াজ ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে।

পেঁয়াজের ট্রাকগুলোতে মাঝখানে ফাকা করে বাতাস চলাচলের পথ রাখতে দেখা গেছে।
তবে এসব পেঁয়াজের ক্রয়মুল্য প্রতি টন ৪শ’ থেকে ৪৫০ মার্কিন ডলার বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন