সোমবার, আগস্ট ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মওদুদের সর্বশেষ শারীরিক অবস্থা জানালেন ফখরুল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন দলেটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ জানুয়ারি) দুপুরে বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে গিয়ে অসুস্থ মওদুদ আহমদকে দেখে আসার পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ফখরুল বলেন, আমি উনাকে দেখে এসেছি। উনি (মওদুদ আহমদ) আগের চেয়ে ভালো আছেন। উনি আমার সঙ্গে কথা বলেছেন। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। উনি বলেছেন ভালো বোধ করছেন।

তিনি বলেন, আমি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার সাহেবের সঙ্গে কথা বলেছি। আগামীকাল তার হৃদযন্ত্রে স্থায়ী পেস মেকার বসানো হবে। এখন একটা অস্থায়ী পেস মেকার আছে।

বিএনপি মহাসচিবের সঙ্গে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও ছিলেন।

ডা. জাহিদ সময় সংবাদকে বলেন, মওদুদ আহমদের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তিনি কথা বলছেন, গত পরশু অস্থায়ী প্রেস মেকার বসানো হয়েছে, আগামীকাল স্থায়ী প্রেস মেকার বসানোর কথা রয়েছে। সবার কাছে মওদুদ আহমদ দোয়া চেয়েছেন। বেগম জিয়া তার খোঁজ খবর রাখছেন। তার অসুস্থতায় বেগম জিয়া কিছুটা আফসোস করেছেন।

গত ৩০ ডিসেম্বর রক্তে হিমোগ্লোবিনের পরিমান হ্রাস পেলে মওদুদ আহমদকে নগরীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার রক্তে হিমোগ্লোবিনের পরিমান বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন। গতকাল তার নেতৃত্বে ৬ সদস্যের একটি মেডিকেল বোর্ড মওদুদ আহমদের শারীরিক অবস্থা পর্যালোচনা করে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং দ্রুত হৃদযন্ত্রের একটি স্থায়ী পেস মেকার বসানোর সিদ্ধান্ত হয়।

১৯৭৮ সালে জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করলে মওদুদ আহমদও প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। পরে সামরিক শাসক এইচ এম এরশাদ ক্ষমতা দখল করার পর তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।

এইচ এম এরশাদের সরকারের প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করা ব্যারিস্টার মওদুদ পরে আবার বিএনপিতে যোগ দিয়ে খালেদা জিয়ার সরকারের আইনমন্ত্রী ছিলেন। মওদুদ আহমদের স্ত্রী হাসনা পল্লী কবি জসীম উদ্দীনের মেয়ে।

একই রকম সংবাদ সমূহ

গত ১৮ বছরে ‘নির্যাতিতরা’ ভাতা ও বীরের মর্যাদা পাবেন: মুক্তিযুদ্ধমন্ত্রী

বিগত সরকারের শাসনামলে আন্দোলন-সংগ্রাম ও গুম-খুনে নির্যাতিতরা বীরের মর্যাদা পাবেন বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

কাদের-আরাফাতের ফোনালাপ : সংঘর্ষ-মারামারির ফুটেজ দেখালে টিভি চ্যানেল বন্ধ

জুলাই আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম প্রায় চূড়ান্ত!

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়নবিস্তারিত পড়ুন

  • বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
  • হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
  • রাষ্ট্রপতি নির্বাচনে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি
  • রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
  • শেখ হাসিনা ফিরে আসুক, গণহত্যার দায় নিয়ে কারাগারে যাক : আইনমন্ত্রী
  • ভারত কেন শেখ হাসিনাকে কথা বলার সুযোগ দিল, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
  • চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম
  • রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • জনগণের অধিকার আদায়ে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: জামায়াত আমির
  • হাসিনার পরিবারের সবাই ও নিকটাত্মীয়দের বেশির ভাগই নিরাপদে দেশের বাইরে, কে কোথায়
  • শেখ হাসিনার সঙ্গে পালানোর ফ্লাইট কীভাবে মিস করেছিলেন সালমান এফ রহমান