বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

যশোরের মণিরামপুরে মাছবাহী পিকআপের ধাক্কায় আব্দুল খালেক (৪৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১৮ মার্চ) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার মোহনপুরের বটতলা এলাকার যশোর-চুকনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে- আবদুল খালেকের গ্রামের বাড়ি ঝিকরগাছা উপজেলার নাভারণ এলাকায়। এ ছাড়া মণিরামপুরের চিনাটোলা কলেজের অফিস সহকারী হিসেবে কাজের পাশাপাশি তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি করতেন। কাজের সূত্রে দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে মণিরামপুর বাজারে ভাড়া বাড়িতে থাকতেন।

আবদুল খালেকের ভাড়া বাড়ির মালিক সামছুজ্জামান শান্ত বলেন- শনিবার রাতে কোম্পানির কাজ সেরে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন আব্দুল খালেক। পথে মোহনপুরের বটতলায় পৌঁছুলে পেছন থেকে একটি মাছবাহী পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন। এরপর প্রথমে তাকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিসান আহম্মেদের বরাত দিয়ে জরুরি বিভাগের ওয়ার্ডবয় আক্তার হোসেন বলেন- পিকআপের ধাক্কায় পড়ে যাওয়ার পর নাক ও কান দিয়ে রোগীর রক্তক্ষরণ হচ্ছিলো। অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়।

একই রকম সংবাদ সমূহ

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রী মোছাঃবিস্তারিত পড়ুন

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম

প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে এবার জাতিসংঘের বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ দায়িত্বে মনিরামপুরের সন্তান ড.বিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন