বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত

নাহিদ ও শিহাব সম্পর্কে একে অপরের মামাত-ফুপাতো ভাই। বয়সের পার্থক্য মাত্র ৪ বছর। দুজনের বাড়ির দূরত্ব ৫ কিলোমিটার। বয়সের পার্থক্য বা বাড়ির দূরত্ব থাকলেও দুজনের মধ্যে সম্পর্ক ছিলো ঘনিষ্ঠ; বন্ধুত্বপূর্ণ। লেখাপড়ার ফাঁকে একটু সুযোগ পেলেই দুজনে একসঙ্গে বেরিয়ে পড়তেন ঘুরতে।

বুধবারও (১৪ ডিসেম্বর) এক মোটরসাইকেলে দুই বন্ধু ঘুরতে বেরিয়েছিলেন। এরপর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাত সাড়ে ১০টার দিকে দুজনেই চিরবিদায় নিলেন একসঙ্গে।

নিহত দুই যুবক যশোরের মণিরামপুরের নাহিদ হাসান (২২) ও শিহাব হোসেন (১৮)। বুধবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মণিরামপুর-রাজগঞ্জ সড়কের কাশিপুর বটতলা নামক স্থানে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের।

নিহত নাহিদ হাসান উপজেলার মাছনা গ্রামের মুফতি ইসমাইল হোসেনের মেজো ছেলে। আল কোরআনের হেফজ সম্পন্ন করে যশোরে একটি মাদ্রাসায় লেখাপড়া করতেন তিনি। বাবা ইসমাইল হোসেন মাছনা মাদ্রাসার শিক্ষক। আর নিহত শিহাব হোসেন সম্পর্কে নাহিদের আপন মামাত ভাই। উপজেলার মোহনপুর গ্রামের স্বর্ণকার মোস্তাক হোসেনের ছেলে তিনি। শিহাব মাদানীনগর মাদ্রাসায় লেখাপড়া শেষে বালিয়াডাঙা মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।

স্থানীয় কাজী সবুজ হোসেন বলেন- যশোরের মাদ্রাসা থেকে আসার পর নাহিদ তাঁর মামাতো ভাই শিহাবের সঙ্গে দেখা করতে আসেন। এরপর বুধবার দুপুরে শিহাব বাবার নতুন পালসার মোটরসাইকেল নিয়ে নাহিদের সঙ্গে ঘুরতে বের হন। সারা বিকেল ঘোরাঘুরি করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজগঞ্জে নাহিদের ফুফুর বাড়িতে যান দুজনে। সেখানে রাতের খাবার শেষে ফেরার পথে রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে দুজন মারা যান।

এদিকে খবর পেয়ে রাতেই থানা পুলিশ ও মণিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা মরাদেহ দুটি উদ্ধার করে মণিরামপুর উপজেলা হাসপাতালে পাঠিয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মী রাতুল মোল্লা বলেন- বুধবার রাতে দুই যুবক এক মোটরসাইকেলে চড়ে রাজগঞ্জের দিক থেকে মণিরামপুরে আসছিলেন। তাঁরা কাশিপুর বটতলা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার সেতুর সঙ্গে আঘাত লাগে। এ সময় রাস্তার পাশের খেজুর গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

কাজী সবুজ বলেন- হাসপাতাল থেকে রাতেই মরাদেহ বাড়ি আনা হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর-২০২২) দুপুরে মাসনা মাদ্রাসায় একসঙ্গে জানাজা শেষে একই স্থানে দুজনের দাফন সম্পন্ন হয়েছে।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে মরাদেহ হস্তান্তর করা হয়েছে।

এদিকে- উল্লেখিত দুই যুবকের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন