মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মাইকেল মধুমেলায় যাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য!

কেশবপুর (যশোর) সংবাদদাতা: যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মধুমেলায় যাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে।
আর্থিকভাবে লাভবান হতে অসাধুরা এই অনৈতিকতা শুরু করেছেন।

স্থানীয়রা বলছেন, নগ্ন নৃত্য দেখতে যাচ্ছেন নানা বয়সের মানুষ। কেউ যাতে মোবাইলে ভিডিও ধারণ করতে না পারে তার জন্য নির্দিষ্ট লোক পাহারা দিচ্ছেন।

জানা গেছে, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে মধুপল্লীর আম্রকাননে সপ্তাহব্যপী মধুমেলা চলছে। যশোর জেলা প্রশাসন এই মেলার আয়োজন করে। গত ২৪ জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।

স্থানীয়রা জানিয়েছেন, মেলায় প্রথম দিন থেকে যাত্রা ও যাদু প্রদর্শনের নামে অশ্লীল নৃত্য শুরু করা হয়। গভীর রাত পর্যন্ত চলা এই নগ্ন নৃত্য দেখতে ভিড় করছেন কিশোর, তরুণ যুবকসহ নানা বয়সের মানুষ। নৃত্যের নামে এমন অশ্লীলতা চলতে থাকলে এলাকার যুব সমাজ ধ্বংসের মুখে পড়বে। টিকিট বিক্রি আর্থিকভাবে লাভবান হতে অসাধুরা যাদু প্রদর্শনের নামে এই অশ্লীলতা শুরু করেছেন।

সরজমিন ঘুরে দেখা গেছে, প্রতিদিন বিকালে ৩৫/৪০ জন অপরিচিত নারীর আগমন ঘটেছে যাদু প্যান্ডেলে। তারা পুতুল নাচের নামে প্যান্ডেলে নাচতে মেলায় এসেছে। গভীর রাতে এসব প্যান্ডেলে যাদু প্রদর্শনের নামে চলে মহিলাদের কুরুচিপূর্ণ নৃত্য। স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ওই সব প্যান্ডেলে ভিড় করতে দেখা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে সাগরদাঁড়ি গ্রামের বেশ কিছু লোক জানিয়েছেন, খুব সতর্কতার সাথে অশ্লীল নৃত্য চালানো হচ্ছে। কোন দর্শক যাতে নৃত্যের দৃশ্য মোবাইলে ভিডিও করতে না পারে যার জন্য কয়েকজন লোক পাহারায় থাকছেন।

প্রতিবছর মধুমেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় বলা হয়ে থাকে কোন প্রকার অশ্লীলতা, জুয়া চলবে না। এবছরও একই কথা বলা হয়েছে। এসব কথার কোন তোয়াক্কা না করে ইজারাদারের লোকজন এ সমস্ত অপসংস্কৃতি চালানোর চেষ্টায় লিপ্ত রয়েছেন।

যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানিয়েছেন, মধুমেলায় শান্তি বজায় রাখতে জামায়াত, বিএনপি ও চরমোনাইয়ের কর্মীরা দায়িত্ব পালন করছেন। সেই সাথে রয়েছে প্রশাসনের কয়েকটি টিম। যাত্রার নামে অশ্লীল নৃত্য পরিবেশনের সুযোগ নেই। অশ্লীল নৃত্য পরিবেশনের অভিযোগ সঠিক হলে বন্ধ করে দেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন