বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরের রোহিতায় পুকুর থেকে ছাত্রীর অর্ধউ*লঙ্গ লা*শ উদ্ধার

হেলাল উদ্দীন: যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের একটি পুকুর থেকে মাহমুদা সিদ্দিকা নামের ১৩ বছর বয়সী এক মাদরাসা ছাত্রীর অর্ধউলঙ্গ লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
স্থানীয়রা জানান- গত সোমবার দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে বাড়ির পাশে একটি দোকান থেকে মালিকের অনুপস্থিততে প্যাকেটে হাত দিয়ে রুটি নেয় সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী। দোকানের পাশের এক নারী দেখতে পেয়ে চিৎকার দিলে দোকান মালিক এসে মেয়েটিকে ভৎর্সনা করে বইপত্র কেড়ে রাখে। পরে বাড়িতে গিয়ে মেয়েটির বাবা মাকে জানায়। লজ্জায় মেয়ের মা এসে দোকানদারের সামনে মেয়েকে জুতা খুলে মারপিট করেন। এরপর লজ্জায় ভয়ে মেয়েটি আর বাড়িতে ফেরেনি। রাতভর মেয়েটিকে খুঁজে পাননি তার পরিবার। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রোহিতা ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের বাড়ির পিছনের পুকুর থেকে ভাসমান অবস্থায় মেয়েটির অর্ধউলঙ্গ লাশ উদ্ধার হয় এবং একই পুকুর থেকে তার জামা ও ওড়না উদ্ধার করা হয়।
এ ঘটনায় এলাকায় নানা গুঞ্জন চলছে। এটি আত্মহত্যা না অন্য কোন ঘটনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
মেয়েটির পরিবার ধার্মিক। বাবা মসজিদের ইমাম।
এ বিষয়ে মাহমুদার বাবা মাওলানা আনিসুর হক বলেন- আমার মেয়ে সাঁতার জানতো না। তাই সে পানিতে পড়ে মারা গেছে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খাঁন জানান- আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

একই রকম সংবাদ সমূহ

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরকারের প্রদত্ত উপবৃত্তির অর্থবিস্তারিত পড়ুন

মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুরে তাসলিমা খাতুন ময়না (২৩) নামে পাঁচবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত
  • মনিরামপুরে দুদকের বিতর্ক প্রতিযোগিতায় রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন
  • নাগরিক সুবিধাকে অগ্রাধিকার দিয়ে মনিরামপুর পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা
  • রাজগঞ্জ-পুলেরহাট-ত্রিমোহিনী সড়কে বেপরোয়া যানবাহন : ঝুঁকিতে শিক্ষার্থী ও পথচারীরা
  • রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি