বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুরে ঘাস কেটে বাড়ি ফেরার পথে গৃহবধূকে কু*পি*য়ে হ*ত্যা

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মনিরামপুরে পরকীয়া সম্পর্কের জেরে তৃপ্তি রাণী (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। অভিযুক্ত যুবক সংকর ঘটনার পর থেকে পলাতক রয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের কৃষ্ণবাটি দক্ষিণপাড়ায় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান- তৃপ্তি রাণী মাঠ থেকে ঘাস কেটে এক প্রতিবেশীর সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে তার নিকটতম প্রতিবেশী সংকর তাদের গতি রোধ করেন। কথাকাটাকাটির একপর্যায়ে সংকর তৃপ্তিকে ধাক্কা মেরে ফেলে দেন এবং হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ে ও মাথায় এলোপাতাড়ি কোপান। এ সময় তৃপ্তির সঙ্গে থাকা নারী বাধা দিতে গেলে সংকর তাকেও হত্যার ভয় দেখান। আহত অবস্থায় তৃপ্তি রাণীকে প্রথমে মনিরামপুর ও পরে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে স্বজনেরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে নড়াইল এলাকায় পৌঁছালে সন্ধ্যায় তার মৃত্যু হয়।

কৃষ্ণবাটি এলাকার সাবেক ইউপি সদস্য সাধন দাস জানান- তৃপ্তির স্বামী অবনিশ মল্লিক পেশায় ভ্যানচালক। এই দম্পতির একটি সন্তান রয়েছে। নিহত তৃপ্তি ও অভিযুক্ত সংকর, উভয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল, যা এলাকার মানুষ জানত। একপর্যায়ে সংকর তৃপ্তিকে ঘরে তুলতে চাইলে তৃপ্তি তার কাছে ভিটা-বাড়ি দাবি করেন। সংকর এতে রাজি না হওয়ায় তাদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরেই সংকর তৃপ্তিকে খুন করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে হেফাজতে নিয়েছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে বলেন- পরকীয়ার জেরে সংকর নামে এক ব্যক্তি দুপুরে গৃহবধূকে কুপিয়ে আহত করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত সংকর পলাতক রয়েছেন এবং তাকে আটকের চেষ্টা চলছে।

একই রকম সংবাদ সমূহ

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। গত দেড়বিস্তারিত পড়ুন

  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা