বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মুছা আর নেই

হেলাল উদ্দিন : যশোর-৫ (মনিরামপুর) আসনের রাজনীতির প্রবাদপুরুষ, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য জননেতা তরিকুল ইসলামের আজীবন সহযোদ্ধা আলহাজ মোহাম্মদ মুছা আর নেই। শনিবার (৪ অক্টোবর) ভোররাত অনুমান ৩টা ২০ মিনিটের দিকে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আলহাজ মুছা ছিলেন মনিরামপুরে বিএনপির অবিচ্ছেদ্য অংশ। ১৯৭৮ সালে বিএনপি প্রতিষ্ঠার পর তিনি উপজেলা বিএনপির প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপর টানা ১২ বছর সাধারণ সম্পাদক ও ১২ বছর উপজেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। আশির দশকে তিনি উপজেলা চেয়ারম্যান এবং তিন দফা ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনপ্রিয়তার প্রমাণ রাখেন।

আদর্শিক রাজনীতি, ত্যাগ, স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত জীবনধারার কারণে তৃণমূল কর্মীদের কাছে তিনি ছিলেন আস্থা ও প্রেরণার প্রতীক। আওয়ামীলীগ সরকারের সময় একাধিকবার হয়রানিমূলক মামলায় কারাভোগ করেছেন তিনি। ১৯৯০ সালে তাঁর ছোট ভাই সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারান, পরিবারও বহুবার নির্যাতনের শিকার হয়। তবুও কোনোদিন দল থেকে বিচ্যুত হননি তিনি।

মোহাম্মদ মুছার মৃত্যুতে মনিরামপুরসহ যশোরের বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূল কর্মীরা বলছেন, “মুছা ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। তাঁর মৃত্যুতে আমরা একজন সৎ ও ত্যাগী কাণ্ডারি হারালাম।”

পরিবারসূত্রে জানা গেছে- মরহুমের জানাজা ও দাফন আগামীকাল রবিবার সকাল ১১ ঘটিকায় তার নিজ ভিটা ১১নং চালুয়াহাটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা

যশোরের মণিরামপুর উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পানিতে ডুবে নিহত দুই শিশুবিস্তারিত পড়ুন

  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি