মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মন্ত্রিত্ব নিয়ে মোদীর জোটে অসন্তোষ, উঠলো বৈষম্যের অভিযোগ

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। তার দল বিজেপি আগের দু’বার একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও এবার এনডিএ জোটসঙ্গীদের কাঁধে ভর করে ক্ষমতায় বসতে হয়েছে মোদীকে। তার জন্য মিত্রদের দিতে হয়েছে ১১টি মন্ত্রীপদ।
কিন্তু সেই মন্ত্রণালয় বণ্টন নিয়েই অসন্তোষ দেখা দিয়েছে এনডিএ জোটে। ক্ষমতা ভাগাভাগির ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তুলেছে বিজেপির দীর্ঘদিনের মিত্র শিবসেনা।

মোদী ৩.০ সরকারে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর পদ পায়নি একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা। কেবল একটি প্রতিমন্ত্রী পদ পেয়েছে মহারাষ্ট্রের দলটি। এ নিয়ে তীব্র হতাশা প্রকাশ এবং পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন শিবসেনার সংসদ সদস্য শ্রীরঙ্গ বার্নে। যদিও দলটির আরেক নেতা শ্রীকান্ত শিন্ডে স্পষ্ট করেছেন, তারা নিঃশর্তভাবেই মোদী সরকারকে সমর্থন করছেন এবং এর সঙ্গে ক্ষমতার জন্য দর কষাকষি বা আলোচনা জড়িত নয়।

এবারের লোকসভা নির্বাচনে মাওয়াল আসন থেকে বিজয়ী হয়েছেন শিবসেনার শ্রীরঙ্গ বার্নে। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর গত সোমবার তিনি বলেন, শিবসেনা বিজেপির পুরোনো মিত্র। আমরা প্রতিমন্ত্রীর পাশাপাশি একটি কেন্দ্রীয় মন্ত্রীপদ আশা করছিলাম।

মন্ত্রিত্ব বণ্টনে বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, আমরা বিজেপির তৃতীয় বৃহত্তম মিত্র। অনেক কম আসন পাওয়া অন্যান্য মিত্ররাও মন্ত্রিসভায় স্থান পেয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমাদের প্রতি বৈষম্য হয়েছে।

তার এই অনুভূতি দলীয় প্রধান একনাথ শিন্ডেকে জানানো হয়েছে বলেও জানান শ্রীরঙ্গ।

এদিন ‘অন্য মিত্র’ বলতে শিবসেনার এই নেতা মূলত লোক জনশক্তি পার্টির (রাম বিলাস) চিরাগ পাসওয়ান এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতন রাম মাঝিকে বুঝিয়েছেন। পাসওয়ানের দল এবারের নির্বাচনে পাঁচটি আসনে জয়ী হয়েছে এবং পাসওয়ান নিজে কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

তবে শিবসেনার আসল জ্বালা জিতন রাম মাঝিকে নিয়ে। নির্বাচনে দল মাত্র একটি আসন জিতলেও পূর্ণ মন্ত্রীর পদ পেয়েছেন তিনি। বিপরীতে, শিবসেনা সাতটি আসনে জয় পেলেও মন্ত্রিসভায় পেয়েছে কেবল একটি প্রতিমন্ত্রী পদ।

অবশ্য শুধু শিবসেনা নয়, মন্ত্রিত্ব বণ্টন নিয়ে হতাশ অজিত পাওয়ারের এনসিপি-ও। দলটির নেতা প্রফুল্ল প্যাটেল গত রোববারই বলেছিলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর পদ গ্রহণ করা তার জন্য পদাবনতি হিসেবে বিবেচিত হবে। কারণ, তিনি এর আগে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারে পূর্ণ মন্ত্রী ছিলেন।

প্রফুল্ল প্যাটেল সাংবাদিকদের বলেন, গত রাতে আমাদের জানানো হয়, আমাদের দল একজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী পাবে। আমি আগে কেন্দ্রীয় সরকারের পূর্ণ মন্ত্রী ছিলাম। তাই এটি আমার জন্য পদাবনতির সমতুল্য।

তিনি বলেন, আমরা এরই মধ্যে বিষয়টি বিজেপি নেতৃত্বকে জানিয়েছি। তারা আমাদের বলেছে, কয়েকদিন অপেক্ষা করতে হবে। এরপর প্রতিকারমূলক ব্যবস্থা নেবে।

গত ৪ জুন ভারতের নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুসারে, লোকসভার ৫৪৩ আসনের মধ্যে ২৪০টিতে জয় পেয়েছে নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

৯৯ আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেস।

অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি (এসপি) ৩৭, তৃণমূল কংগ্রেস ২৯, ডিএমকে ২২, তেলেগু দেশম পার্টি (টিডিপি) ১৬, জনতা দল (জেডি-ইউ) ১২, শিবসেনা (উদ্ভব) নয়টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপিএসপি) সাতটি ও শিবসেনা (এসএইচএস) সাতটি আসনে জয় পেয়েছে।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

একই রকম সংবাদ সমূহ

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত: জয়সওয়াল

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে আগ্রহী ভারত। একইবিস্তারিত পড়ুন

পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে জমি বিক্রি না করতে নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক

ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের কাছে হিন্দুদের জমি বিক্রি করা যাবে না। এমনকি আগেবিস্তারিত পড়ুন

  • হাসিনার প্রত্যাবর্তন ও গঙ্গার পানিচুক্তি, টালমাটাল ঢাকা-দিল্লি সম্পর্ক
  • পর্যটক থেকে ব্যবসায়ী, ভারতীয় ভিসা নীতিতে বড় পরিবর্তন
  • নবম শ্রেণিতে ৯৭% নম্বর! ছেলেকে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলেন বাবা!
  • ডিসেম্বরে হাসিনার দেশে ফেরাকে ঘিরে কলকাতায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগ নেতারা!
  • ‘আমাদের ওপর বুলডোজার চালান’, বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়
  • ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
  • সাতক্ষীরায় ভারতীয় নাগরিকের পেটে ১ কোটি ৫৫ লাখ টাকার স্বর্ণের পেস্ট
  • রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোটের দিল্লি পদযাত্রা, পাল্টা র‍্যালি বিজেপির
  • ভারতের পুনেতে যৌনপল্লি থেকে ৬ বাংলাদেশি তরুণী উদ্ধার
  • ৬ আরোহী নিয়ে ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত
  • স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, পুলিশের গুলিতে আসামি নিহত
  • ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে ভয়াবহ আগুন